২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উইন্ডিজ দলে ফিরলেন গেইল

আয়ারল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের ম্যাচগুলোতে ওয়েস্ট ইন্ডিজ দলে ডাক পেয়েছেন ব্যাটসম্যান ক্রিস গেইল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2014, 10:18 AM

Updated : 01 Sep 2026, 12:25 PM

উরুর পেশির চোটে নিউ জিলান্ড সফরে ছিলেন না উদ্বোধনী ব্যাটসম্যান গেইল।

গেইলের মতোই চোট থেকে ফিরে টি-টোয়েন্টি ও ওয়ানডে দুই দলে ফিরেছেন ড্যারেন সামি ও মারলন স্যামুয়েলস।

ওয়ানডে দলে রাখা হয়েছে অভিষেকের অপেক্ষায় থাকা পেসার মিগুয়েল কামিন্সকে। নিউ জিল্যান্ড সিরিজ থেকে বুড়ো আঙ্গুলের চোট নিয়ে দেশে ফেরা রবি রামপাল জায়গা করে নিয়েছেন টি-টোয়েন্টি দলে।

দুই দল থেকেই বাদ পড়েছেন টিনো বেস্ট, জনসন চার্লস, নরসিং দেওনারায়ণ ও চ্যাডউইক ওয়ালটন। হাটুর চোটের কারণে দলে রাখা হয়নি অলরাউন্ডার কাইরন পোলার্ডকে।

নিজেদের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটো টি-টোয়েন্টি ও একটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম টি-টোয়েন্টি হবে আগামী ১৯ ফেব্রুয়ারি কিংসটনে।

ওয়েস্ট ইন্ডিজের একদিনের দল: ডোয়েইন ব্রাভো (অধিনায়ক), ড্যারেন ব্রাভো, মিগুয়েল কামিন্স, ক্রিক এডওয়ার্ডস, ক্রিস গেইল, জেসন হোল্ডার, নিকিতা মিলার, সুনীল নারায়ণ, কাইরন পাওয়েল, দিনেশ রামদিন, মারলন স্যামুয়েলস, ড্যারেন সামি, লেন্ডল সিমন্স।

ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দল: ড্যারেন সামি (অধিনায়ক), স্যামুয়েল বর্দি, ডোয়েইন ব্রাভো, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, সুনীল নারায়ণ, দিনেশ রামদিন, রবি রামপাল, আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস, ক্রিশমার সান্তোকি, লেন্ডল সিমন্স, ডোয়েইন স্মিথ।