২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্টাম্প-বেলে রঙিন বাতি

সংযুক্ত আরব আমিরাতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ব্যবহার করা হবে লেড স্টাম্প। স্টাম্প থেকে বেল সরলেই জ্বলে উঠবে রঙিন বাতি। টিভি দর্শকদের সুবিধার্তেই বেল ও স্টাম্পে এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে বলে আইসিসি জানিয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2014, 04:41 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

আইসিসির কোনো টুর্নামেন্টে এবারই প্রথম লেড স্টাম্প প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এর আগে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে লেড স্টাম্প টিভি দর্শকদের নজর কেড়েছিল।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অবশ্য কেবল সেমি-ফাইনাল ও ফাইনালে ব্যবহার করা হবে লেড স্টাম্প। তখন রান আউট বা স্টাম্পিংয়ের সময় বেল স্টাম্প থেকে সরলেই তা জ্বলতে দেখে ব্যাটসম্যানের আউট হওয়া বা না হওয়া সম্পর্কে আরো ধারণা পাবে সম্প্রচারকারী ও দর্শকরা।

আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে হবে তরুণদের বিশ্বকাপ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ প্রতিযোগিতার তিনবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও নামিবিয়া।

প্রতিটি গ্রুপ থেকে ২টি করে দল উঠবে সুপার লিগে।