২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চোট নিয়ে চট্টগ্রাম ছাড়ছেন জয়াবর্ধনে

হাতে চোট পেয়ে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে পড়লেন শ্রীলঙ্কার অভিজ্ঞ ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2014, 03:26 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

অনুশীলনে শ্রীলঙ্কার দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে ও তিলকরত্নে দিলশান। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম অনুশীলনে শ্রীলঙ্কার দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে ও তিলকরত্নে দিলশান। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আঙ্গুলে চোট পেয়ে মাঠের বাইরে চলে যাচ্ছেন মাহেলা জয়াবর্ধনে। ছবি: বিসিবি। আঙ্গুলে চোট পেয়ে মাঠের বাইরে চলে যাচ্ছেন মাহেলা জয়াবর্ধনে। ছবি: বিসিবি।

বুধবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) এক বিবৃতিতে জানানো হয়, টি-টোয়েন্টি না খেলেই দেশে ফিরে আসছেন প্রথম টেস্টে দ্বি-শতক হাঁকানো অভিজ্ঞ ব্যাটসম্যান জয়াবর্ধনে। তিন ম্যাচের ওয়ানডে দলে ছিলেন না তিনি।

বুধবার বিকালে শুরু হচ্ছে সিরিজের প্রথম টি-টোয়েন্টি।

আগেরদিন মঙ্গলবার অনুশীলনে ক্যাচ ধরতে গিয়ে জয়াবর্ধনের হাতের দুই আঙ্গুলের মাঝখানে কেটে যায়। পরে তাকে চট্টগ্রামের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চট্টগ্রামে শ্রীলঙ্কা দলের পক্ষ থেকে তার দেশে ফেরত যাওয়া নিয়ে কিছু জানানো হয়নি।