বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে তরুণ ক্রিকেটারদের জয়
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে বিশাল ব্যবধানে জিতেছে বাংলাদেশ। সোমবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তারা ১৬৫ রানে হারিয়েছে পাপুয়া নিউ গিনিকে।
বিশ্বকাপে তরুণ ক্রিকেটারদের ২টি প্রস্তুতি ম্যাচ
টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৮১ রান করে বাংলাদেশ। সর্বোচ্চ ৬৪ রান করেন ইয়াসির আলী। ৬৭ বলের ইনিংসে ২টি করে চার ও ছক্কা মারেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৪৯ রান আসে উদ্বোধনী ব্যাটসম্যান সাদমান ইসলামের ব্যাট থেকে।
৫০ রানে তিন উইকেট নিয়ে পাপুয়া নিউ গিনির সফলতম বোলার পেসার রিলেই হেকুরে।
জবাবে ৪০.৩ বলে ১১৬ রানেই গুটিয়ে যায় পাপুয়া নিউ গিনির ইনিংস। সর্বোচ্চ ৩৫ রান করেন বাঁহাতি ব্যাটসম্যান গাউদি টোকা।
দু'টি করে উইকেট নেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান এবং দুই স্পিনার বাঁহাতি রাহাতুল ফোরদৌস ও মেহেদি হাসান।
১২ ফেব্রুয়ারি জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে হবে তরুণদের বিশ্বকাপ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ প্রতিযোগিতার তিনবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও নামিবিয়া।
প্রতিটি গ্রুপ থেকে ২টি করে দল উঠবে সুপার লিগে।
