মুমিনুলের ম্যাচ বাঁচানো শতক
চট্টগ্রামে ফিরে আবার শতক পেয়েছেন বাঁহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান মুমিনুল হক, যার ওপর ভর করে দ্বিতীয় টেস্ট ড্র করেছে বাংলাদেশ।
শতক করে মুমিনুলের স্বস্তি। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম শতক করে মুমিনুলের স্বস্তি। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ক্যারিয়ারের তৃতীয় টেস্ট শতক করার পর ব্যাট তুললেন মুমিনুল হক। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ক্যারিয়ারের তৃতীয় টেস্ট শতক করার পর ব্যাট তুললেন মুমিনুল হক। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
মুমিনুলের শতকে ভর করে চট্টগ্রাম টেস্ট ড্র করে বাংলাদেশ। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম মুমিনুলের শতকে ভর করে চট্টগ্রাম টেস্ট ড্র করে বাংলাদেশ। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
শতক করার পথে মুমিনুলের একটি শট। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম শতক করার পথে মুমিনুলের একটি শট। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
শনিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিন ম্যাচ বাঁচানোর লড়াইয়ে নেতৃত্ব দেয়া মুমিনুলের এটি তৃতীয় শতক। ১০০ রানে অপরাজিত মুমিনুলের ১৬৭ বলের ইনিংসটি সাজানো ছিল ১১টি চারে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুমিনুল জানান, শতক নয়, ম্যচ বাঁচানোর জন্য সময় কাটানোর দিকেই তার মনযোগ ছিল। তিনটি শতকেই পেয়েছেন চাপের মধ্যে ব্যাট করে। তবে ম্যাচ বাঁচানো এই শতককেই এগিয়ে রাখছেন তিনি।
“আজ আমরা ব্যাটিং করতে কষ্ট হচ্ছিল। ওরা খুব ভালো জায়গায় বল করছিল। টেস্ট ক্রিকেটে শেষ দিন ভালো করা খুব কঠিন। শেষ দিকে উইকেট একটু রাফ থাকে। প্রতিপক্ষ সেই সুযোগ কাজে লাগানোর চেষ্টা করে। অবশ্যই একটু চাপ ছিল।”
১৩৬তম বলে চার মেরে নব্বই এর ঘরে পৌঁছান মুমিনুল। পরের ১০ রান করতে খেলেন ৩১ বল।
এ সময় একটু স্নায়ু চাপে ছিলেন স্বীকার করে মুমিনুল বলেন, “সব বড় বড় খেলোয়াড়রাও নব্বইয়ের ঘরে গিয়ে চাপে পড়ে। আমারও তাই ছিল। আমার চিন্তা ছিল, ১০০ ওভার পর্যন্ত একই ভাবে ব্যাট করার। দল যেভাবে বলেছে সেভাবেই খেলেছি, এর মধ্যে শতকটাও হয়ে গেছে।”
এই শতকের সুবাদে বাংলাদেশের সর্বোচ্চ শতকের সংগ্রাহকদের তালিকার তিন নম্বরে উঠে এসেছেন তিনি।
টেস্টে বাংলাদেশের সবচেয়ে বেশি ৬টি শতক মোহাম্মদ আশরাফুলের। ৪টি শতক নিয়ে তার পেছনে আছেন উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল। হাবিবুল বাশারের তিনটি শতক এসেছিল ৫০ টেস্টে। মাত্র সপ্তম টেস্টেই তাকে স্পর্শ করার কৃতিত্ব দেখালেন মুমিনুল।
নিউ জিল্যান্ডের বিপক্ষে গত অক্টোবরে খেলেছিলেন ১৮১ রানের অনবদ্য এক ইনিংস। পরে ঢাকা টেস্টেও শতক পেয়েছিলেন চার নম্বরে ব্যাট করা এই বাঁহাতি ব্যাটসম্যান।সেই সিরিজের সেরা খেলোয়াড় চলতি সিরিজের শেষ ইনিংসে ফিরেছেন স্বরূপে। ঢাকা টেস্ট খুব একটা ভালো কাটেনি তার। প্রথম ইনিংসে ৮ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৫০ রান করেছিলেন পেয়েছিলেন তিনি।
সিরিজে দ্বিতীয় হার এড়াতে শনিবার সারাদিন ব্যাট করা প্রয়োজন বাংলাদেশের। ৩৫তম ওভারে শামসুর রহমানের বিদায়ের পর ক্রিজে আসেন মুমিনুল। প্রথম ইনিংসে ১৩ রান করা এই বাঁহাতি ব্যাটসম্যান শুরুতে স্বচ্ছন্দ্য ছিলেন না।
মধ্যাহ্ন-বিরতির আগে কিথুরুয়ান পেরেরার করা শেষ ওভারে ফরোয়ার্ড শর্ট লেগে কৌশল সিলভার হাতে ক্যাচ দিয়েও বেঁচে যান তিনি। জীবন পাওয়ার পর তার অন্য চেহারা। এরপর দেখেশুনে খেলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম শতকটি পেয়ে যান তিনি।
গত মার্চে এই শ্রীলঙ্কার বিপক্ষেই গলে টেস্ট অভিষেক হয়েছিল ২২ বছর বয়সী এই ব্যাটসম্যানের।
