২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতকে হারিয়ে এগিয়ে গেল নিউ জিল্যান্ড

শেষ রক্ষা হলো না ভারতের। ব্যাটে-বলের দারুণ লড়াইয়ে অতিথিদের ৪০ রানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিউ জিল্যান্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2014, 10:23 AM

Updated : 01 Sep 2026, 12:23 PM

অকল্যান্ড টেস্টে ভারতকে হারিয়ে নিউ জিল্যান্ড ক্রিকেটারদের উচ্ছ্বাস। ছবি: রয়টার্স অকল্যান্ড টেস্টে ভারতকে হারিয়ে নিউ জিল্যান্ড ক্রিকেটারদের উচ্ছ্বাস। ছবি: রয়টার্স

শিখর ধাওয়ানের শতকে অকল্যান্ড টেস্টে জয়ের স্বপ্ন দেখছিল ভারত। ছবি: রয়টার্স শিখর ধাওয়ানের শতকে অকল্যান্ড টেস্টে জয়ের স্বপ্ন দেখছিল ভারত। ছবি: রয়টার্স

অকল্যান্ড টেস্টে চতুর্থ দিন ভারত অধিনায়ক ধোনিকে আউট করে নিউ জিল্যান্ডের ওয়াগনারের উদযাপন। ছবি: রয়টার্স অকল্যান্ড টেস্টে চতুর্থ দিন ভারত অধিনায়ক ধোনিকে আউট করে নিউ জিল্যান্ডের ওয়াগনারের উদযাপন। ছবি: রয়টার্স

প্রথম টেস্টের চতুর্থ দিন রাহানেকে আউট করে সতীর্থদের সঙ্গে ট্রেন্ট বোল্টের (ডান থেকে দ্বিতীয়) উদযাপন। ছবি: রয়টার্স প্রথম টেস্টের চতুর্থ দিন রাহানেকে আউট করে সতীর্থদের সঙ্গে ট্রেন্ট বোল্টের (ডান থেকে দ্বিতীয়) উদযাপন। ছবি: রয়টার্স

আউট হয়ে ফিরে যাচ্ছেন কোহলি, উদযাপন ওয়াগনারের। ছবি: রয়টার্স আউট হয়ে ফিরে যাচ্ছেন কোহলি, উদযাপন ওয়াগনারের। ছবি: রয়টার্স

ম্যাককালামের দ্বি-শতকে নিউ জিল্যান্ডের আধিপত্য

চতুর্থ ইনিংসে জয়ের জন্য ৪০৭ রানের লক্ষ্য তাড়া করেতে নেমে ৩৬৬ রানে অলআউট হয়ে গেছে ভারত।

২০০২ সালের পর ভারতের বিপক্ষে জয় পেল নিউ জিল্যান্ড। আর বিদেশের মাটিতে ভারতের দুর্গতি আরো বাড়লো, গত দেশের বাইরে গত ১১টি টেস্টের মধ্যে এটি ভারতের দশম পরাজয়।

জয়ের জন্য দুই দিনে আরো ৩২০ রানের লক্ষ্য নিয়ে রোববার চতুর্থ দিন ব্যাট করতে নামে ভারত। হাতে ছিল নয়টি উইকেট। কিন্তু দলের স্কোরে ৯ রান যোগ করতেই চেতেশ্বর পুজারাকে ফিরিয়ে দেন টিম সাউদি।

শিখর ধাওয়ানের শতকে জয়ের স্বপ্ন দেখছিল ভারত।

শিখর ধাওয়ানের শতকে জয়ের স্বপ্ন দেখছিল ভারত।

শিখর ধাওয়ানের শতকে জয়ের স্বপ্ন দেখছিল ভারত।

বিরাট কোহলির সঙ্গে শিখর ধাওয়ানের শত রানের (১২৬) জুটিতে ম্যাচে ফিরে ভারত।

দারুণ এক শতক করে ভারতকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন ধাওয়ান। কিন্তু চা পানের বিরতির আগে কোহলিকে ফিরিয়ে দিয়ে জুটি ভাঙেন ম্যাচের সেরা বোলার নেইল ওয়াগনার।

বিরতির পর ধাওয়ানকে (১১৫) হারিয়ে 'ব্যাকফুটে' চলে যায় ভারত।

প্রতিটি স্পেলেই ভয় ধরানো বোলিং করা ওয়াগনার অধিনায়ক এমএস ধোনিকে ফিরিয়ে দিলে হারটা অবধারিতই হয়ে উঠে অতিথিদের।

ধোনিকে আউট করে ওয়াগনারের উদযাপন

ধোনিকে আউট করে ওয়াগনারের উদযাপন

ধোনিকে আউট করে ওয়াগনারের উদযাপন

দ্বিতীয় ইনিংসে ৬২ রানে ৪ উইকেট নেন প্রথম ইনিংসেও নিউ জিল্যান্ডের সেরা বোলার ওয়াগনার। বাকি ছয়টি উইকেট ভাগাভাগি করে নেন সাউদি ও ট্রেন্ট বোল্ট। এই টেস্টে ভারতের ২০টি উইকেটই নিয়েছেন কিউই পেসাররা।

এর আগে শনিবার ৩০১ রানের লিড পেয়েও অতিথিদের ফলো-অন করায়নি নিউ জিল্যান্ড। ব্যাট করতে নেমে ভারতের পেসারদের দাপটে সেদিনই দ্বিতীয় ইনিংসে ১০৫ রানে অলআউট হয়ে তার খেসারত দেয় স্বাগতিকরা।

শেষ পর্যন্ত অবশ্য অধিনায়ক ব্যান্ডন ম্যাককালামকে এই সিদ্ধান্তের জন্য পস্তাতে হয়নি। প্রথম ইনিংসে অনবদ্য ২২৪ রানের জন্য তিনিই হয়েছেন ম্যাচ সেরা। ম্যাককালামের দ্বি-শতকেই প্রথম ইনিংসে ৫০৩ রানের বিশাল সংগ্রহ গড়েছিল স্বাগতিকরা।

সংক্ষিপ্ত স্কোর: নিউ জিল্যান্ড: ৫০৩ (ম্যাককালাম ২২৪, উইলিয়ামসসন ১১৩, অ্যান্ডারসন ৭৭; ইশান্ত ৬/১৩৪) ও ১০৫ (ফুলটন ৫, রাদারফোর্ড ০, উইলিয়ামসন ৩, টেইলর ৪১, ম্যাককালাম ১, অ্যান্ডারসন ২, ওয়াটলিং ১১, সাউদি ১৪, সোধি ০, ওয়াগনার ১৪, বোল্ট ৭*; ইশান্ত ৩/২৮, সামি ৩/৩৭, জহির ২/২৩, জাদেজা ১/১০)

ভারত: ২০২ (ধাওয়ান ০, নিজয় ২৬, পুজারা ১, কোহলি ৪, রোহিত ৭২, রাহানে ২৬, ধোনি ১০, জাদেজা ৩০*, জহির ১৪, ইশান্ত ০, সামি ২; ওয়াগনার ৪/৬৪, বোল্ট ৩/৩৮, সাউদি ৩/৩৮) ও ৩৬৬ (বিজয় ১৩, ধাওয়ান ১১৫, পুজারা ২৩, কোহলি ৬৭, রোহিত ১৯, রাহানে ১৮, ধোনি ৩৯, জাদেজা ২৬, জহির ১৭, ইশান্ত ৪, সামি ০*; ওয়াগনার ৪/৬২, বোল্ট ৩/৮৬, সাউদি ৩/৮১)