২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় লিগে বড় সংগ্রহের পথে খুলনা

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম ইনিংসে রংপুর বিভাগের বিপক্ষে বড় সংগ্রহ গড়ার পথে এগিয়ে যাচ্ছে খুলনা বিভাগ।

স্পোর্টস ডেস্ক

আ হ জুবেদ, কুয়েত থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2014, 07:18 PM

Updated : 01 Sep 2026, 12:22 PM

খুলনা-রংপুরবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে গতবারের চ্যাম্পিয়ন খুলনার সংগ্রহ ৫ উইকেটে ৩২১ রান।তুষার ইমরান ৮৬ ও নিজামউদ্দিন রিপন ৫১ রানে অপরাজিত। এ দুজন ছাড়া অর্ধশতক করেছেন নাজমুস সাদাত (৫৭) এবং জিয়াউর রহমানও (৫৪)।

রংপুরের পক্ষে ৭১ রানে দুই উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার সোহরাওয়ার্দী শুভ।ঢাকা-চট্টগ্রামরংপুর ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নেমে ঢাকা চার উইকেটে ২৫৩ রান নিয়ে দিন শেষ করেছে।৬৫ রান নিয়ে ব্যাট করছেন প্রথম রাউন্ডে শতক করা শুভাগত হোম। তার ৭২ বলের আক্রমণাত্মক ইনিংসে ৯টি চার ও একটি ছক্কা।দ্বিতীয় সর্বোচ্চ ৬১ রান উদ্বোধনী ব্যাটসম্যান আব্দুল মজিদের।চট্টগ্রামের পক্ষে ২০ রানে দুই উইকেট পেয়েছেন আফতাব আহমেদ।ঢাকা মেট্রো-সিলেটবিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ১৮ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারালেও ছয় উইকেটে ২৫২ রান নিয়ে দিন শেষ করেছে ঢাকা মেট্রো।সর্বোচ্চ ৫৪ রান এসেছে বাঁহাতি ব্যাটসম্যান মেহরাব হোসেন জুনিয়রের ব্যাট থেকে। সগির হোসেন ২৬ ও শরীফ উল্লাহ ২২ রান নিয়ে ব্যাট করছেন।৯১ রানে তিন উইকেট নিয়ে সিলেটের সফলতম বোলার বাঁহাতি স্পিনার নাবিল সামাদ।রাজশাহী-বরিশালরাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে রাজশাহীর স্কোর ২৯১/৮।সর্বোচ্চ ৮৩ রান করেছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান হামিদুল ইসলাম। দ্বিতীয় সর্বোচ্চ ৬৪ রান তাইজুল ইসলামের।৫৪ রানে তিন উইকেট নেন পেসার কামরুল ইসলাম।