বরখাস্ত হলেন অ্যান্ডি ফ্লাওয়ার
অস্ট্রেলিয়া সফরে ব্যর্থতার বৃত্তে বন্দী ইংল্যান্ড দলের জন্য দুঃসংবাদ। বরখাস্ত হয়েছেন তাদের টেস্ট দলের কোচ অ্যান্ডি ফ্লাওয়ার।
অ্যাশেজে ৫-০ ব্যবধানে বিধ্বস্ত হওয়ার ব্যর্থতা মাথায় নিয়ে চাকরি হারালেন জিম্বাবুয়ের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান।শুক্রবার বৃটেনের শীর্ষস্থানীয় পত্রিকা ‘দ্য টেলিগ্রাফ’ জানিয়েছে, ফ্লাওয়ার ও দলের কয়েক জনের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নতুন ব্যবস্থাপনা পরিচালক পল ডাউনটন।১ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করতে যাচ্ছেন ডাউনটন। তার ঠিক আগে এত বড় একটা সিদ্ধান্ত নিলেন তিনি।২০০৯ সালের এপ্রিলে ইংল্যান্ডের কোচের দায়িত্ব পান ফ্লাওয়ার। তার অধীনে টানা তিনটি অ্যাশেজ ছাড়াও ২০১০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন ধরনের ক্রিকেটে র্যাঙ্কিংয়ের শীর্ষেও উঠেছিল।তবে ২০১২ সালের নভেম্বরে ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের কোচের দায়িত্ব দেয়া হয় সাবেক বাঁহাতি স্পিনার অ্যাশলে জাইলসকে।
