বড় লিডের পথে শ্রীলঙ্কা
দিনের শুরুতে পাওয়া সুযোগগুলো হাতছাড়া করার মাশুল গুনছে বাংলাদেশ। চারবার জীবন পাওয়া কৌশল সিলভার শতকে বড় সংগ্রহের পথে রয়েছে শ্রীলঙ্কা।
মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে শতক করার পর কৌশল সিলভার উদযাপন। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে শতক করার পর কৌশল সিলভার উদযাপন। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
কুমার সাঙ্গাকারার সঙ্গে ১৫৫ রানের জুটি গড়ার পথে সিলভা। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কুমার সাঙ্গাকারার সঙ্গে ১৫৫ রানের জুটি গড়ার পথে সিলভা। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
তৃতীয় প্রচেষ্টায় ক্যাচ ধরে সাঙ্গাকারাকে বিদায় করেন নাসির। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম তৃতীয় প্রচেষ্টায় ক্যাচ ধরে সাঙ্গাকারাকে বিদায় করেন নাসির। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
কুমারা সাঙ্গাকারাকে ফিরিয়ে দিয়ে বাংলাদেশ ক্রিকেটারদের উচ্ছ্বাস। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কুমারা সাঙ্গাকারাকে ফিরিয়ে দিয়ে বাংলাদেশ ক্রিকেটারদের উচ্ছ্বাস। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রথম শতক করার পর উদযাপন কৌশল সিলভার।ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রথম শতক করার পর উদযাপন কৌশল সিলভার।ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
করুনারত্নেকে ফিরিয়ে দিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন সাকিব আল হাসান। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম করুনারত্নেকে ফিরিয়ে দিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন সাকিব আল হাসান। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
দিমুথ করুনারত্নে ও কৌশল সিলভার উদ্বোধনী জুটিতে বড় সংগ্রহের ভিত গড়ে শ্রীলঙ্কা। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম দিমুথ করুনারত্নে ও কৌশল সিলভার উদ্বোধনী জুটিতে বড় সংগ্রহের ভিত গড়ে শ্রীলঙ্কা। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
মিরপুর টেস্টের দ্বিতীয় দিন অর্ধশতক করার পর ব্যাট তুললেন কৌশল সিলভা। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম মিরপুর টেস্টের দ্বিতীয় দিন অর্ধশতক করার পর ব্যাট তুললেন কৌশল সিলভা। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
দিমুথ করুনারত্নে ও কৌশল সিলভার উদ্বোধনী জুটিতে বড় সংগ্রহের ভিত গড়ে শ্রীলঙ্কা। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম দিমুথ করুনারত্নে ও কৌশল সিলভার উদ্বোধনী জুটিতে বড় সংগ্রহের ভিত গড়ে শ্রীলঙ্কা। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
মিরপুর টেস্টের দ্বিতীয় দিন অর্ধশতক করার পর আউট হন দিমুথ করুনারত্নে। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম মিরপুর টেস্টের দ্বিতীয় দিন অর্ধশতক করার পর আউট হন দিমুথ করুনারত্নে। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
৫ উইকেট হাতে নিয়ে শ্রীলঙ্কা ১৪৩ রানের লিড নিলেও শেষ সেশনের ৪ উইকেটে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে বাংলাদেশ।
মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলা শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৫ উইকেটে ৩৭৫ রান।
কুয়াশার কারণে ফ্লাড লাইট জ্বালিয়ে শুরু হয় দ্বিতীয় দিনের খেলা। বিনা উইকেটে ৬০ রান নিয়ে খেলা শুরু করা শ্রীলঙ্কা প্রথম ঘণ্টায় তিনটি সুযোগ দিয়েছিল। তিন ক্ষেত্রেই বোলার ছিলেন আল-আমিন হোসেন, ব্যাটসম্যান সিলভা।
ফিল্ডারদের ব্যর্থতায় পাওয়া সুযোগ কাজে লাগাতে ভুল করেনি অতিথিরা। দিমুথ করুনারত্নে-সিলভার শতরানের জুটিতে বড় সংগ্রহের ভিত গড়ে শ্রীলঙ্কা। সাকিব আল হাসানের বলে সিলি মিড অফে করুনারত্নে (৫৩) রবিউল ইসলামের হাতে ক্যাচ দিলে ভাঙ্গে ১১৮ রান স্থায়ী জুটি।
দ্বিতীয় উইকেটে কুমার সাঙ্গাকারার সঙ্গে ১৫৫ রানের আরেকটি চমৎকার জুটি উপহার দেন সিলভা। উইকেটশূন্য দ্বিতীয় সেশনের পর তৃতীয় সেশনে দ্বিতীয় নতুন বলে সাঙ্গাকারাকে বিদায় করার কৃতিত্ব আল-আমিনের।
প্রথম স্লিপে নাসিরের তৃতীয় প্রচেষ্টার ক্যাচে পরিণত হওয়ার আগে ৭৫ রান করেন টেস্ট ক্রিকেটে তিন নম্বরের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। এই রান করার পথে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে তিন নম্বরে ব্যাট করে দশ হাজার রানের মাইলফলক অতিক্রম করেন সাঙ্গাকারা। এর আগে ভারতীয় কিংবদন্তি রাহুল দ্রাবিড় এই কৃতিত্ব দেখিয়েছিলেন।
সাঙ্গাকারার বিদায়ের পর বেশিক্ষণ টিকেননি সিলভাও। সপ্তম টেস্টে এসে প্রথম শতকের দেখা পাওয়া সিলভা ১২৯ রানেও একবার জীবন পান। তবে এবার ১০ রান যোগ করেই সাকিবের শিকারে পরিণত হয়ে সাজঘরে ফিরতে হয় তাকে।
১৩৯ রান করা সিলভার ২৪৪ বলের ইনিংসে ছিল ১৬টি চার ও ২টি ছক্কা। পাকিস্তানের বিপক্ষে ৯৫ রান ছিল তার আগের সর্বোচ্চ।
তৃতীয় সেশনে দুই ‘সেট’ ব্যাটসম্যানের বিদায়ের পর চতুর্থ উইকেটে ৭২ রানের জুটি গড়েন মাহেলা জয়াবর্ধনে ও দীনেশ চান্দিমাল (৪১)। শ্রীলঙ্কার সহ-অধিনায়ককে বোল্ড করে শেষ বেলায় দলকে আরেকটি সাফল্য এনে দেন সাকিব।
দিনের শেষ ওভারে ‘নাইটওয়াচম্যান’ সুরাঙ্গা লাকমলকে (০) বিদায় করেন অফস্পিনার সোহাগ গাজী। ৪২ রানে অপরাজিত রয়েছেন শ্রীলঙ্কার অন্যতম সেরা ব্যাটসম্যান জয়াবর্ধনে।
বাংলাদেশের পক্ষে সাকিব ৯৪ রানে নেন ৩ উইকেট।সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ: ২৩২ (মুশফিক ৬১, সাকিব ৫৫, সোহাগ ৪২; এরাঙ্গা ৪/৪৯, লাকমল ৩/৬৬, হেরাথ ২/৫০)
শ্রীলঙ্কা: ৩৭৫/৫ (করুনারত্নে ৫৩, সিলভা ১৩৯, সাঙ্গাকারা ৭৫, জয়াবর্ধনে ৪২*, চান্দিমাল ৪০, লাকমল ০,; সাকিব ৩/৯৪, আল-আমিন ১/৮৭)
