২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুর টেস্টের প্রথম দিন শ্রীলঙ্কার

অধিনায়ক মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের অর্ধশতকের পরও মিরপুর টেস্টে বাংলাদেশকে ২৩২ রানে অলআউট করেছে শ্রীলঙ্কা।

অনীক মিশকাত অনীক মিশকাত

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2014, 09:22 AM

Updated : 01 Sep 2026, 12:18 PM

বাংলাদেশের ইনিংসের সর্বোচ্চ রান আসে অধিনায়ক মুশফিকুর রহিমের ব্যাট থেকে। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বাংলাদেশের ইনিংসের সর্বোচ্চ রান আসে অধিনায়ক মুশফিকুর রহিমের ব্যাট থেকে। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মারমুখী সোহাগ গাজীকে ফিরিয়ে শ্রীলঙ্কার ক্রিকেটারদের উদযাপন। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম মারমুখী সোহাগ গাজীকে ফিরিয়ে শ্রীলঙ্কার ক্রিকেটারদের উদযাপন। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রতিরোধ গড়ে তোলা মুশফিকুর রহিমকে ফিরিয়ে শ্রীলঙ্কা ক্রিকেটারদের উদযাপন। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিরোধ গড়ে তোলা মুশফিকুর রহিমকে ফিরিয়ে শ্রীলঙ্কা ক্রিকেটারদের উদযাপন। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাকিবের আউটের পর বাংলাদেশ ইনিংসের হাল ধরেন অধিনায়ক মুশফিকুর রহিম। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সাকিবের আউটের পর বাংলাদেশ ইনিংসের হাল ধরেন অধিনায়ক মুশফিকুর রহিম। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন সাকিব আল হাসান। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন সাকিব আল হাসান। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্যালারিতে বাংলাদেশ দলের সমর্থকদের একাংশ। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম গ্যালারিতে বাংলাদেশ দলের সমর্থকদের একাংশ। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাকিবের আউটের পর বাংলাদেশ ইনিংসের হাল ধরেন অধিনায়ক মুশফিকুর রহিম। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সাকিবের আউটের পর বাংলাদেশ ইনিংসের হাল ধরেন অধিনায়ক মুশফিকুর রহিম। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাকিব ও মুশফিকের ৮৬ রানের জুটিতে প্রাথমিক আঘাত খানিকটা কাটিয়ে উঠে স্বাগতিকরা। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সাকিব ও মুশফিকের ৮৬ রানের জুটিতে প্রাথমিক আঘাত খানিকটা কাটিয়ে উঠে স্বাগতিকরা। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টেস্টে একটি বল ঠেকাচ্ছেন সাকিব আল হাসান। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টেস্টে একটি বল ঠেকাচ্ছেন সাকিব আল হাসান। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সহজ ক্যাচ দিয়ে সাজঘরে ফিরছেন মুমিনুল হক। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সহজ ক্যাচ দিয়ে সাজঘরে ফিরছেন মুমিনুল হক। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চার উইকেট পড়ার পর অধিনায়ক মুশফিকুর রহিমের সতর্ক ব্যাটিং। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম চার উইকেট পড়ার পর অধিনায়ক মুশফিকুর রহিমের সতর্ক ব্যাটিং। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাজঘরে ফিরছেন শামসুর রহমান, পেছনে শ্রীলঙ্কার ক্রিকেটারদের উচ্ছ্বাস। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সাজঘরে ফিরছেন শামসুর রহমান, পেছনে শ্রীলঙ্কার ক্রিকেটারদের উচ্ছ্বাস। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শামসুর রহমানকে আউট করে উড়ছেন শ্রীলঙ্কার সামিন্দা এরাঙ্গা। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম শামসুর রহমানকে আউট করে উড়ছেন শ্রীলঙ্কার সামিন্দা এরাঙ্গা। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তামিমের আউটের পর শ্রীলঙ্কা দলের উদযাপন। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম তামিমের আউটের পর শ্রীলঙ্কা দলের উদযাপন। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আউট হয়ে সাজঘরে ফিরছেন তামিম ইকবাল। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম আউট হয়ে সাজঘরে ফিরছেন তামিম ইকবাল। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অভিষেকে টেস্টে শুরুতে দ্রুত রান তুলেছেন শামসুর রহমান। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম অভিষেকে টেস্টে শুরুতে দ্রুত রান তুলেছেন শামসুর রহমান। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের ৭১তম ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছে শামসুর রহমানের। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের ৭১তম ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছে শামসুর রহমানের। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অভিষিক্ত শামসুর রহমানকে টেস্ট ক্যাপ পরিয়ে দিচ্ছেন সাকিব আল হাসান। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম অভিষিক্ত শামসুর রহমানকে টেস্ট ক্যাপ পরিয়ে দিচ্ছেন সাকিব আল হাসান। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের ৭১তম ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছে শামসুর রহমানের। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের ৭১তম ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছে শামসুর রহমানের। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সোমবার প্রথম দিনের খেলা শেষে অতিথিদের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৬০ রান।

এখনো ১৭২ রানে পিছিয়ে শ্রীলঙ্কা, তবে হাতে আছে ১০ উইকেটই। দিমুথ করুনারত্নে ২৮ ও কৌশল সিলভা ৩০ রানে মঙ্গলবার আবার মাঠে নামবেন।

বাংলাদেশের ৬৩ ওভার ৫ বল স্থায়ী প্রথম ইনিংসে সাকিব আর মুশফিক ছাড়া বলার মতো অবদান কেবল সোহাগ গাজী ও অভিষিক্ত শামসুর রহমানের। বাকি সাতজনই ব্যর্থ হয়েছে দুই অঙ্কের ঘরে পৌঁছাতে।

শামসুর রহমান পেলেন টেস্ট ক্যাপ।

শামসুর রহমান পেলেন টেস্ট ক্যাপ।

শামসুর রহমান পেলেন টেস্ট ক্যাপ।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ঘণ্টায় টপ অর্ডার সাজঘরে ফেরায় বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ৪০ রানের মধ্যে সাজঘরে ফিরেন তামিম ইকবাল, মার্শাল আইয়ুব ও শামসুর।

একবার জীবন পেয়েও নিজের ইনিংস বড় করতে পারেননি তামিম (৬)। সামিন্দা এরাঙ্গার বলে ডিপ ফাইন লেগে সুরঙ্গা লাকমলের হাতে ধরা পড়েন তিনি। ডানহাতি পেসারের আগের ওভারেই শর্ট লেগে সিলভার হাতে জীবন পেয়েছিলেন তামিম।

৩৫ রান স্থায়ী উদ্বোধনী জুটি ভাঙ্গার পর ক্রিজে এসে মাত্র ৬ বল টিকেছেন মার্শাল আইয়ুব (১)। শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন এই ডানহাতি ব্যাটসম্যান।

শামসুরকে আউট করে উড়ছেন এরাঙ্গা।

শামসুরকে আউট করে উড়ছেন এরাঙ্গা।

শামসুরকে আউট করে উড়ছেন এরাঙ্গা।

আউট হয়ে সাজঘরে ফিরছেন তামিম।

আউট হয়ে সাজঘরে ফিরছেন তামিম।

আউট হয়ে সাজঘরে ফিরছেন তামিম।

শামসুর (৩৩) গালিতে এরাঙ্গার বলে কিথুরুয়ান ভিতানাগের দুর্দান্ত ক্যাচে পরিণত হয়ে সাজঘরে ফিরেছেন। বাংলদেশের ৭১তম টেস্ট খেলোয়াড় শামসুরের ৭ চারের কয়েকটি এসেছে ব্যাটের কানায় লেগে।

লাকমলের খাটো লেন্থের বল পুল করতে গিয়ে সহজ ক্যাচ দিয়ে মুমিনুল হকের (৮) বিদায় দলের বিপদ আরো বাড়ায়। ৪ উইকেটে ৭২ রান নিয়ে মধ্যাহ্ন-বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয় সেশনে ১১৮ রান যোগ করলেও সাকিব ও নাসির হোসেনের উইকেট হারায় বাংলাদেশ।

সাকিব ও মুশফিকের ৮৬ রানের জুটিতে প্রাথমিক আঘাত খানিকটা কাটিয়ে উঠে স্বাগতিকরা।

সাকিব ও মুশফিকের ৮৬ রানের জুটিতে প্রাথমিক আঘাত খানিকটা কাটিয়ে উঠে স্বাগতিকরা।

সাকিব ও মুশফিকের ৮৬ রানের জুটিতে প্রাথমিক আঘাত খানিকটা কাটিয়ে উঠে স্বাগতিকরা।

রঙ্গনা হেরাথের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন সাকিব আল হাসান।

রঙ্গনা হেরাথের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন সাকিব আল হাসান।

রঙ্গনা হেরাথের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন সাকিব আল হাসান।

মধ্যাহ্নভোজের পর সাকিব-মুশফিকের সাবলীল ব্যাটিং দেড়শ' রানের কাছাকাছি নিয়ে যায় স্বাগতিকদের। অর্ধশতকে পৌঁছানোর পর বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথের বলে সাকিব (৫৫) এলবিডব্লিউর ফাঁদে পড়লে বড় একটা ধাক্কা খায় স্বাগতিকরা।

এটি সাকিবের ১৫তম অর্ধশতক। তার ৯১ বলের ইনিংসে ছিল ৯টি চার।

সাকিব-মুশফিকের ৮৬ রানের জুটি ভাঙ্গার পর আবার আঘাত। এরাঙ্গার বলে উইকেটরক্ষক দীনেশ চান্দিমালের গ্লাভসবন্দী হওয়ার আগে মাত্র ৪ রান করেন নাসির হোসেন।

বাংলাদেশ ইনিংসের হাল ধরেছিলেন মুশফিক।

বাংলাদেশ ইনিংসের হাল ধরেছিলেন মুশফিক।

বাংলাদেশ ইনিংসের হাল ধরেছিলেন মুশফিক।

মুশফিককে ফিরিয়ে শ্রীলঙ্কা ক্রিকেটারদের উদযাপন।

মুশফিককে ফিরিয়ে শ্রীলঙ্কা ক্রিকেটারদের উদযাপন।

মুশফিককে ফিরিয়ে শ্রীলঙ্কা ক্রিকেটারদের উদযাপন।

সোহাগ গাজীর সঙ্গে মুশফিকের ৫৩ রানের আরেকটি চমৎকার জুটি বাংলাদেশকে ৬ উইকেটে ২০৩ রানের ভালো অবস্থানে পৌঁছে দিয়েছিল। তবে আম্পায়ারের ভুল সিদ্ধান্তে এলবিডব্লিউ হয়ে মুশফিকের বিদায়ের পর বেশি দূর এগোয়নি স্বাগতিকদের ইনিংস।

শেষ পাঁচ ইনিংসের চারটিতেই অর্ধশতকে পৌঁছানো মুশফিককে ফিরিয়েছেন সুরঙ্গা লাকমল। তার নিচু হয়ে যাওয়া বল মুশফিকের ব্যাটের কানায় লেগে প্যাডে লাগলেও এলবিডব্লিউর আবেদনে আঙ্গুল তুলে দেন ইংল্যান্ডের আম্পায়ার নাইজেল লং। এর আগে ১২২ বলে ৯টি চারে ৬১ রান করেন বাংলাদেশ অধিনায়ক।

সোহাগ গাজীকে ফিরিয়ে শ্রীলঙ্কার উদযাপন।

সোহাগ গাজীকে ফিরিয়ে শ্রীলঙ্কার উদযাপন।

সোহাগ গাজীকে ফিরিয়ে শ্রীলঙ্কার উদযাপন।

২৯ রানে মুশফিক, সোহাগসহ শেষ চার উইকেট হারানোয় আড়াইশ' পর্যন্ত যেতে পারেনি বাংলাদেশ। অতিরিক্ত আক্রমণাত্মক খেলতে গিয়ে সাজঘরে ফিরেন সোহাগ গাজী (৪২)।

রুবেল হোসেনকে (২) বোল্ড করেন হেরাথ। শ্রীলঙ্কার সবচেয়ে সফল বোলার এরাঙ্গার শিকারে পরিণত হন রবিউল ইসলাম (৫)। এরাঙ্গা ৪ উইকেট নেন ৪৯ রানে। লাকমলের ৩ উইকেটের পেছনে খরচ ৬৬ রান।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২৩২ (তামিম ৬, শামসুর ৩৩, মার্শাল ১, মুমিনুল ৮, সাকিব ৫৫, মুশফিক ৬১, নাসির ৪, সোহাগ ৪২, রবিউল ৫, রুবেল ২, আল-আমিন ৬*; এরাঙ্গা ৪/৪৯, লাকমল ৩/৬৬, হেরাথ ২/৫০, ম্যাথিউস ১/১৮)

শ্রীলঙ্কা: ৬০/০ (করুনারত্নে ২৮*, সিলভা ৩০)