২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্ট দলে শামসুর, ইমরুল

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দলে জায়গা করে নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট লিগে ২৬৭ রানের অনবদ্য এক ইনিংস খেলা উদ্বোধনী ব্যাটসম্যান শামসুর রহমান। দলে ডাক পেয়েছেন আরেক উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2014, 11:40 AM

Updated : 01 Sep 2026, 06:03 PM

ক্যারিয়ার সেরা ২৬৭ রান করার পর শামসুর রহমান ক্যারিয়ার সেরা ২৬৭ রান করার পর শামসুর রহমান

ইমরুল কায়েস ইমরুল কায়েস

নিউ জিল্যান্ডের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে বল করছেন আল আমিন। ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউ জিল্যান্ডের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে বল করছেন আল আমিন। ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার এক সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ। সঙ্গে ছিলেন দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন।

নিউ জিল্যান্ডের বিপক্ষে গত সিরিজের দল থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার নাঈম ইসলাম ও ব্যাটসম্যান এনামুল হক।

আগামী ২৪ জানুয়ারি দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দু'টি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা দল।

দুই ব্যাটসম্যান শামসুর ও ইমরুল কায়েসকে দলে নেয়া প্রসঙ্গে ফারুক জানান, দুই জনই অভিজ্ঞ খেলোয়াড় এবং এখন ভালো খেলছে।

রোববারই বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ওয়ালটন মধ্যাঞ্চলের হয়ে ৬৫ রান করেন শামসুর।

বিসিএলের প্রথম রাউন্ডে ২৬৭ রান করেছিলেন শামসুর, যা প্রথম শ্রেণির ক্রিকেটে তার সর্বোচ্চ ইনিংস। আন্তর্জাতিক পর্যায়ে এখন পর্যন্ত দু'টি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেললেও টেস্ট অভিষেকের অপেক্ষায় আছেন তিনি।

এর আগে ২০১০ সালে ইংল্যান্ড সফরের টেস্ট দলে ছিলেন শামসুর। তবে সেবার কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি তার।

ইমরুল কায়েস

ইমরুল কায়েস

ইমরুল কায়েস

নিউ জিল্যান্ডের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে বল করছেন আল আমিন। ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ জিল্যান্ডের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে বল করছেন আল আমিন

নিউ জিল্যান্ডের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে বল করছেন আল আমিন। ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

টেস্ট পরিসংখ্যান ইমরুলের পক্ষে কথা না বললেও বিসিএলের প্রথম রাউন্ডে শতক হাঁকানোর পুরস্কার হিসেবে দলে ফিরেছেন ইমরুল কায়েস।

২০১১ সালের অক্টোবর-নভেম্বরে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্ট খেলেছিলেন ইমরুল। ১৬ টেস্টের ৩২ ইনিংসে বাহাঁতি এই ব্যাটসম্যান মাত্র ১৭.১৫ গড়ে করেছেন ৫৪৯ রান। পঞ্চাশের উপর ইনিংস মাত্র একটি।

প্রধান নির্বাচক হিসেবে নতুন মেয়াদে এটাই প্রথম দল ঘোষণা ফারুকের। দল নির্বাচনের সময় অধিনায়ক মুশফিকুর রহমান এবং কোচ শেন জার্গেনসেনের পরামর্শ নিয়েছেন বলে জানান তিনি।

তিনি জানান, বোলিংয়ে ভালো করায় নাঈম ইসলামকে পেছনে ফেলেছেন মাহমুদুল্লাহ।

“শ্রীলঙ্কা দলে তিনজন বাঁহাতি ব্যাটসম্যান রয়েছে। মাহমুদুল্লাহ খেললে অধিনায়কের জন্য সোহাগ গাজীর সঙ্গে আরেকটি অফস্পিনারের অপশন হবে।”

দল ঘোষণার আগের দিন শতক হাঁকালেও সময়টা খুব একটা ভালো যাচ্ছিল না মার্শাল আইয়ুবের। তবে শতক না পেলেও মার্শাল সুযোগ পেতেনই বলে জানান ফারুক।

টেস্টে প্রত্যাশা অনুযায়ী বল করতে না পারলেও অভিজ্ঞতার কারণেই দলে রয়েছেন বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক।

বাদ পড়া এনামুল হক টেস্টের চেয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বেশি কার্যকর বলে প্রধান নির্বাচক মনে করেন।

দু'টি চার দিনের ম্যাচে খেলা মাশরাফি বিন মুর্তজাকে এখনই টেস্টের জন্য বিবেচনা করছেন না বলে জানান ফারুক। সব ধরনের ক্রিকেটে ছন্দে থাকা ফরহাদ রেজাও বিবেচনায় ছিল বলে জানান তিনি।

প্রথম টেস্টের দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মার্শাল আইয়ুব, শামসুর রহমান, ইমরুল কায়েস, নাসির হোসেন, রুবেল হোসেন, মুমিনুল হক, রবিউল ইসলাম, সোহাগ গাজী, আল-আমিন হোসেন ও আবদুর রাজ্জাক।