২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাডিলেডের শিরোপা জয় নিয়ে আশাবাদী সাকিব

অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশে অভিষেকেই দুর্দান্ত নৈপুণ্য দেখানো সাকিব আল হাসান তার দল অ্যাডিলেড স্ট্রাইকার্সের শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2014, 12:55 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ ক্রিকেট লিগে অ্যাডিলেড স্ট্রাইকার্সের জার্সি গায়ে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ ক্রিকেট লিগে অ্যাডিলেড স্ট্রাইকার্সের জার্সি গায়ে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।

প্রথম বাংলাদেশি হিসেবে ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ ক্রিকেট লিগে খেলার সুযোগ পেয়ে সঙ্গে উচ্ছ্বসিত সাকিব আল হাসান। প্রথম বাংলাদেশি হিসেবে ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ ক্রিকেট লিগে খেলার সুযোগ পেয়ে সঙ্গে উচ্ছ্বসিত সাকিব আল হাসান।

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের অভিষেক ম্যাচে সাকিব আল হাসানের একটি আবেদন। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের অভিষেক ম্যাচে সাকিব আল হাসানের একটি আবেদন।

অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ ক্রিকেট লিগে অ্যাডিলেড স্ট্রাইকার্সের অনুশীলনে অলরাউন্ডার সাকিব আল হাসান। অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ ক্রিকেট লিগে অ্যাডিলেড স্ট্রাইকার্সের অনুশীলনে অলরাউন্ডার সাকিব আল হাসান।

সাকিবের উচ্ছ্বাস, সাকিবের রোমাঞ্চ

সাকিবের বীরত্বের পরও অ্যাডিলেডের হার

রোববার সাকিবের অলরাউন্ড নৈপুণ্য সত্ত্বেও সিডনি সিক্সারসের কাছে হেরে যায় অ্যাডিলেড। তবে ৩০ বলে ৪৬ রান করার পাশাপাশি ২১ রানে ২ উইকেট নিয়ে অ্যাডিলেড ওভালের দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি।

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের অভিষেক ম্যাচে সাকিব আল হাসানের একটি আবেদন।

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের অভিষেক ম্যাচে সাকিব আল হাসানের একটি আবেদন।

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের অভিষেক ম্যাচে সাকিব আল হাসানের একটি আবেদন।

৪ ম্যাচ শেষে ৫ পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট তালিকার তিন নম্বরে রয়েছে অ্যাডিলেড স্ট্রাইকার্স। আগের ম্যাচে ৬ উইকেটের জয় পাওয়া সিডনি সিক্সারস ৬ পয়েন্ট নিয়ে উঠে এসেছে দুই নম্বরে।

পরের ম্যাচেই সাকিবরা খেলবেন ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে থাকা মেলবোর্ন স্টারসের বিপক্ষে।

রোববারের ম্যাচ শেষে সাকিব বলেন, “ছোট ছোট কিছু ব্যাপার আছে, যেখানে আমরা আরো উন্নতি করতে পারি। তবে আমার মনে হয়, এই দলের বিগ ব্যাশ শিরোপা জেতার সামর্থ্য রয়েছে।”

“জয় পেলে ভালো হতো, তবে পরের ম্যাচে (বৃহস্পতিবার, এমসিজিতে মেলবোর্ন স্টার্সের বিপক্ষে) ঘুরে দাঁড়াতে আমরা নিজেদের সেরা চেষ্টাটাই করবো।”

অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ ক্রিকেট লিগে অ্যাডিলেড স্ট্রাইকার্সের অনুশীলনে অলরাউন্ডার সাকিব আল হাসান।

অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ ক্রিকেট লিগে অ্যাডিলেড স্ট্রাইকার্সের অনুশীলনে অলরাউন্ডার সাকিব আল হাসান।

অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ ক্রিকেট লিগে অ্যাডিলেড স্ট্রাইকার্সের অনুশীলনে অলরাউন্ডার সাকিব আল হাসান।

আগের দিনই বাংলাদেশ থেকে পৌঁছে কাজটা সহজ ছিল না বলে জানান সাকিব।

“ম্যাচটা আমার জন্য ভালো ছিল। গতকালই (শনিবার) এসেছি, তাই এসে সরাসরি মাঠে নামা আর পারফর্ম করা সহজ ছিল না।”

নিজের ব্যাটিং সম্পর্কে তিনি বলেন, “আমি শটগুলো ভালোই খেলছিলাম, তবে এর চেয়েও ভালো খেলার সামর্থ্য আমার রয়েছে। পরের ম্যাচগুলোও দলে আরো বেশি অবদান রাখতে চাইবো।”

অধিনায়ক ও বিদেশি খেলোয়াড় ইয়োহান বোথার আঙ্গু চোটের কারিণে অ্যাডিলেড স্ট্রাইকার্সে খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা।