২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম টেস্ট নিষ্প্রাণ ড্র

৬৭ ওভারে করতে হতো ৩০২ রান। কিন্তু শ্রীলঙ্কার ছুড়ে দেয়া ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করেনি পাকিস্তান। আবুধাবিতে প্রথম টেস্ট তাই শেষ হয়েছে অমীমাংসিতভাবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2014, 09:25 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

নির্ধারিত সময় শেষ হওয়ার প্রায় ঘণ্টা খানেক আগে দুই দলের খেলোয়াড়রা করমর্দন করার সময় পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের স্কোর ছিল ১৫৮/২।আগামী বুধবার থেকে দুবাইয়ে শুরু হবে দ্বিতীয় টেস্ট। তৃতীয় ও শেষ টেস্টের ভেন্যু শারজা, শুরু হবে ১৬ জানুয়ারি থেকে।আবুধাবি টেস্ট নিষ্প্রাণ ড্র হওয়ার জন্য শ্রীলঙ্কার দায়ও কম নয়। শনিবার ৫ উইকেটে ৪২০ রান নিয়ে ব্যাট করতে নেমে তারা কোনো উইকেট হারায়নি। তবে প্রায় দেড় ঘণ্টা ব্যাট করে মাত্র ৬০ রান যোগ করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে অতিথি দল।ক্যারিয়ার সেরা ইনিংস খেলে ১৫৭ রানে অপরাজিত থেকে যান অ্যাঞ্জেলো ম্যাথিউস। ৩১৬ বলের দারুণ ইনিংসটিতে ১৬টি চার ও একটি ছক্কা।ম্যাথিউসের সঙ্গে ষষ্ঠ উইকেটে ১৫৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়া প্রসন্ন জয়াবর্ধনে অপরাজিত ছিলেন ৬৩ রানে।৩০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ২৪ রানে খুররাম মনজুরকে হারানোর পর আহমেদ শেহজাদ ও মোহাম্মদ হাফিজ ১০১ রানের জুটি গড়লেও দুজনের কারো মধ্যেই জয়ের তাড়না ছিল না।দুজনেই অবশ্য অর্ধশতক করেছেন। অভিষিক্ত শেহজাদের ব্যাট থেকে এসেছে ৫৫ রান। টেস্টে নবম অর্ধশতকের দেখা পাওয়া হাফিজের অবদান অপরাজিত ৮০ রান।সংক্ষিপ্ত স্কোর:শ্রীলঙ্কা: ২০৪ (ম্যাথিউস ৯১, করুনারত্নে ৩৮; জুনায়েদ ৫/৫৮, বিলাওয়াল ৩/৬৫) ও ৪৮০/৫ ডিক্লে.(করুনারত্নে ২৪, কৌশল ৮১, সাঙ্গাকারা ৫৫, জয়াবর্ধনে ০, চান্দিমাল ৮৯, ম্যাথিউস ১৫৭*, প্রসন্ন ৬৩*; জুনায়েদ ৩/৯৩, বিলাওয়াল ২/১৪৬)পাকিস্তান: ৩৮৩ (ইউনুস ১৩৬, মিসবাহ ১৩৫; এরাঙ্গা ৩/৮০, হেরাথ ৩/৯৩) ও ১৫৮/২ (মনজুর ৮, শেহজাদ ৫৫, হাফিজ ৮০*, ইউনুস ১৩*; হেরাথ ১/৩৭, লাকমল ১/৪৩)ম্যাচ সেরা: অ্যাঞ্জেলো ম্যাথিউস।