২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার ব্যর্থ তরুণ ক্রিকেটাররা

গতবার আফগানিস্তানের কাছে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল বাংলাদেশ। আর এবার শ্রীলঙ্কার কাছে ২ উইকেটে হেরে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপকে গ্রুপ পর্ব থেকেই বিদায় জানিয়েছে তরুণ ক্রিকেটাররা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2013, 08:55 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

‘বি’ গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সংগ্রহ ৪ পয়েন্ট করে। তবে শ্রীলঙ্কা (১.৭২২) ও আফগানিস্তানের (১.১৬১) চেয়ে নেট রান রেটে পিছিয়ে আছে বাংলাদেশ (১.০৭৩)।মঙ্গলবার আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়াম নার্সারি-২এ টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২০৩ রান করে বাংলাদেশ।৬৫ রানে প্রথম তিন ব্যাটসম্যান বিদায় নেয়ার পর মোসাদ্দেক হোসেনের (৩২) সঙ্গে ৪৬ ও ইয়াসির আলীর (৩৩) সঙ্গে ৭২ রানের জুটি গড়েন নাজমুল হোসেন। তবে রান তোলার গতি ছিল খুবই ধীর।দলীয় ১৯৭ রানে বিদায় নেয়ার আগে সর্বোচ্চ ৬২ রান করেন নাজমুল। তার ৮৮ বলের ইনিংসে ৬টি চার।শ্রীলঙ্কার পক্ষে রমেশ মেন্ডিস ও একে তাইরন্নি দুটি করে উইকেট নেন।জবাবে কুশল মেন্ডিসের শতকের সুবাদে ১১ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। প্রিয়ামল পেরেরার সঙ্গে ১০৮ রানের জুটি গড়া কুশল ১১২ বলে ঠিক ১০০ রান করেন।কুশলের বিদায়ের পর এক প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও অন্য প্রান্তে অবিচল প্রিয়ামল (অপরাজিত ৬২) শ্রীলঙ্কাকে জয় এনে দেন।বাংলাদেশের পক্ষে নিহাদউজ্জামান ও মেহেদি হাসান দুটি করে উইকেট নেন।