২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাদ পড়লেন যুবরাজ

ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন যুবরাজ সিং। আসন্ন নিউ জিল্যান্ড সফরে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দলে জায়গা হয়নি ভারতীয় এই অলরাউন্ডারের।

স্পোর্টস ডেস্ক

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2013, 04:56 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

আর টেস্ট দলে তো আগে থেকেই নেই যুবরাজ।

চলতি মাসের শুরুর দিকে দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শূন্য রানে আউট হওয়ায় দ্বিতীয় ম্যাচ থেকে বাদ পড়েন যুবরাজ। তৃতীয় ওয়ানডেতে ক্যান্সার থেকে সেরে ওঠা এই অলরাউন্ডার দলে ফিরলেও বৃষ্টিতে ভেসে যায় ম্যাচটি।

নিউ জিল্যান্ডের বিপক্ষে ১৯ জানুয়ারি নেপিয়ারে প্রথম ওয়ানডে খেলবে ভারত। অপর চারটি ওয়ানডে হবে ২২, ২৫, ২৮ ও ৩১ জানুয়ারি। দ্বিতীয় ও চতুর্থ ম্যাচ হবে হ্যামিল্টনে আর বাকি দুটি ম্যাচ হবে অকল্যান্ড ও ওয়েলিংটনে।

সফরে দুটি টেস্টও খেলবে ভারত। সেজন্যে মঙ্গলবার ১৭ সদস্যের টেস্ট দলও ঘোষণা করেছে তারা। ডাক পেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটের নতুন মুখ ঈশ্বর পান্ডে। ৬ ফেব্রুয়ারি প্রথম টেস্ট আর ১৪ ফেব্রুয়ারি দ্বিতীয় টেস্ট শুরু হবে।

ওয়ানডে দলেও আছেন পান্ডে। ওয়ানডেতে আরো আছেন নতুন মুখ স্টুয়ার্ট বিনি। তাছাড়া দলে ফিরেছেন চারটি ওয়ানডে এবং একটি টেস্ট খেলা বরুণ অ্যারন।

টেস্ট দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), শিখর ধাওয়ান, মুরালি বিজয়, চেতেশ্বর পূজারা, রোহিত শর্মা, আম্বাতি রাইডু, বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, অজিঙ্কা রাহানে, মোহম্মদ সামি, রবীন্দ্র জাদেজা, জহির খান, ইশান্ত শর্মা, উমেশ যাদব, ঈশ্বর পান্ডে ও ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক)।

ওয়ানডে দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, সুরেশ রায়না, অজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সামি, আম্বাতি রাইডু, অমিত মিশ্র, ঈশ্বর পান্ডে, ইশান্ত শর্মা, স্টুয়ার্ট বিনি ও বরুণ অ্যারন।