২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কবজির চোটে দেশে ফিরছেন স্যামুয়েলস

ডান কবজিতে চোট পাওয়ায় নিউ জিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান মারলন স্যামুয়েলস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2013, 03:56 PM

Updated : 23 Aug 2022, 07:32 PM

মঙ্গলবার এক বিবৃতিতে দেশটির ক্রিকেট বোর্ড জানিয়েছে, সুস্থ হয়ে উঠতে হাতে অস্ত্রোপচার করাতে হবে তার।

অনেকদিন ধরেই কবজির চোটে ভুগছিলেন স্যামুয়েলস। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের মেডিকেল প্যানেলের পরামর্শ নেয়ার জন্য দেশে ফিরে যাচ্ছেন ।

স্যামুয়েলসের জায়গায় ১৫ সদস্যের দলে ডাক পেয়েছেন দু'টি করে টেস্ট ও ওয়ানডে খেলা উইকেটরক্ষক-ব্যাটসম্যান চ্যাডউইক ওয়ালটন।

সফরের শুরুতে তিন টেস্টের সিরিজে ২-০ ব্যবধানে হেরেছে ক্যারিবীয়রা। ২৬ ডিসেম্বর অকল্যান্ডে হবে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। ২৯ ডিসেম্বর নেপিয়ারে হবে দ্বিতীয় ওয়ানডে। কুইন্সটাউন, নেলসন ও হ্যামিল্টনে শেষ তিনটি ওয়ানডে হবে ১, ৪ ও ৮ জানুয়ারি।