২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিপিং গ্লাভস খুলে রাখছেন ম্যাককালাম

আন্তর্জাতিক ক্রিকেটে উইকেটের পেছনে ব্রেন্ডন ম্যাককালামকে আর নাও দেখা যেতে পারে। কারণ অধিনায়ক ও ব্যাটসম্যান হিসেবেও গুরুত্বপূর্ণ এই ক্রিকেটারকে নিয়ে কোনোরকম ঝুঁকি নিতে চান না নিউ জিল্যান্ড কোচ মাইক হেসন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2013, 05:45 PM

Updated : 23 Aug 2022, 07:29 PM

টেস্টে দীর্ঘদিন ধরে উইকেটরক্ষকের দায়িত্ব পালন না করলেও ওয়ানডেতে কিন্তু স্বাচ্ছন্দ বোধ করতেন ম্যাককালাম। গত অক্টোবর বাংলাদেশ সফরের প্রথম ওয়ানডেতে উইকেটরক্ষক ছিলেন তিনি। তবে দ্বিতীয় ওয়ানডেতে শুধু ব্যাটসম্যান হিসেবে খেলেছেন। এরপর চোটের কারণে সফরের শেষ ক'টি ম্যাচসহ শ্রীলঙ্কা সফরেও খেলতে পারেননি ৩২ বছর বয়সী এই ক্রিকেটার।

দীর্ঘদিন ধরেই পিঠের সমস্যায় ভুগছেন ম্যাককালাম। উইকেটের পেছনে দাঁড়ালে তার চোটে পড়ার শঙ্কা থেকেই যায়।

ভবিষ্যতে নতুন কোনো ঝুঁকি এড়াতে তাই কোচ হেসন বলেন, “উইকেটরক্ষক হিসেবে তাকে আমরা আর ব্যবহার করবো না। এর চেয়েও অনেক মূল্যবান খেলোয়াড় তিনি।”