২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের বিপক্ষে দ. আফ্রিকার অপরিবর্তিত টেস্ট দল

অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলা দলের উপর আস্থা রেখেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। ভারতের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য পুরনো দলটাই অপরিবর্তিত রেখেছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2013, 12:14 AM

Updated : 23 Aug 2022, 07:27 PM

১৮ ডিসেম্বর জোহানেসবার্গে এবং ২৬ ডিসেম্বর ডারবানে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকার টেস্ট দুটি।

পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজের প্রথমটি হেরে গেলেও শেষটা জিতে ১-১ সমতা টানে দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকার টেস্ট দল: গ্রায়েম স্মিথ (অধিনায়ক), হাশিম আমলা, এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, ফাফ দু প্লেসি, ডিন এলগার, ইমরান তাহির, জ্যাক ক্যালিস, রোরি ক্লাইনভেল্ট, মর্নে মরকেল, আলভিরো পিটারসেন, রবিন পিটারসন, ভার্নন ফিল্যান্ডার, ডেল স্টেইন ও থামি সোলেকিলি।