২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম টেস্টে নেই উইলিয়ামসন

চোট থাকা সত্ত্বেও কেন উইলিয়ামসনকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলে রেখেছিলেন নিউ জিল্যান্ডের নির্বাচকেরা। কিন্তু শেষ পর্যন্ত পুরোপুরি 'ফিট' না হওয়ায় প্রথম টেস্টে তাকে ছাড়াই খেলবে দলটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2013, 02:28 PM

Updated : 25 Apr 2022, 07:36 PM

গত মাসে বাংলাদেশ সফরে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাঁ-হাতের বুড়ো আঙ্গুলে ব্যথা পান ২৩ বছর বয়সী এই ব্যাটসম্যান।

মঙ্গলবার ডানেডিনে সফররত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্বাগতিক নিউ জিল্যান্ডের তিন টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে।

রোববার নেটে ব্যাটিং অনুশীলনে উইলিয়ামসনকে বেশ স্বচ্ছন্দ মনে হলেও ফিল্ডিংয়ের সময় চোট আক্রান্ত বুড়ো আঙ্গুলে ব্যথা অনুভব করেন তিনি।

নিউ জিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম বলেন, “হয়তবা সে এই টেস্টেই খেলতে পারতো কিন্তু আমাদের সামনে অনেক বড় একটা মৌসুম পড়ে আছে। বাকি সময়ে দলে তার গুরুত্ব অনেকখানি। সে কথা চিন্তা করেই এই টেস্টে তাকে না খেলিয়ে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে আরো এক সপ্তাহ তাকে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা।”

পুরনো খবর:

উইলিয়ামসনে আস্থা নিউ জিল্যান্ডের