২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুলকার্নির জায়গায় বিনয় কুমার

দুর্ভাগ্য ধাওয়াল কুলকার্নির, ভারতের ওয়ানডে দলে সুযোগ পেলেও চোটের কারণে বাদ পড়লেন। তার জায়গায় সুযোগ পেয়েছেন আরেক পেসার বিনয় কুমার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2013, 01:16 AM

Updated : 23 Aug 2022, 07:17 PM

শচীন টেন্ডুলকারের বিদায়ী টেস্ট শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ হবে ২১, ২৪ ও ২৭ নভেম্বর; কোচি, বিশাখাপত্তনম ও কানপুরে।

গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের সর্বশেষ ওয়ানডে সিরিজের দলে ছিলেন বিনয়। ৭ ম্যাচ সিরিজের ৫টিতে খেলে মাত্র ৮ উইকেট পান তিনি, ওভার প্রতি রান দেন ৭.৯৩।

গত মঙ্গলবার ঘোষিত ১৫ সদস্যের দলে তাই উপেক্ষা করা হয় বিনয়কে। বরং প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেয়ে যান কুলকার্নি।

কিন্তু তার পর দিন মুম্বাই দলের সঙ্গে অনুশীলনের সময় পায়ে ব্যথা পান তিনি। চোটের কারণে রঞ্জি ট্রফিতে দিল্লির বিপক্ষে ম্যাচ থেকে তাকে বাদ দেয় মুম্বাই। এবার বাদ পড়লেন জাতীয় দল থেকেও।

ভারতের ওয়ানডে দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, যুবরাজ সিং, সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সামি, আম্বাতি রাইডু, অমিত মিশ্র, জয়দেব উনাদকাট, বিনয় কুমার ও মোহিত শর্মা।