২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা ক্রিকেট দলের কোচ ডেইটজ

মহিলা ক্রিকেট দলের কোচ হিসেবে অস্ট্রেলিয়ার শেন ডেইটজকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার মেয়াদ আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2013, 12:15 AM

Updated : 23 Aug 2022, 07:17 PM

শ্রীলঙ্কার ওশাদি বীরাসিংহের স্থলাভিষিক্ত ৩৮ বছর বয়সী ডেইটজ দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে ৬৬টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন।

মহিলা দলের দায়িত্ব নেয়ার আগে নিউ জিল্যান্ডের ওয়েলিংটন ফায়ারবার্ডের প্রধান কোচ ছিলেন তিনি।

নিউ জিল্যান্ড ক্রিকেট অ্যাকাডেমির কর্মসূচীর অধীনে এই দায়িত্ব পালনের আগে ২০১০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিউ জিল্যান্ড দলের সহকারী কোচ ছিলেন ডেইটজ।

তার অধীনে ১৬ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে মহিলা ক্রিকেটারদের কন্ডিশনিং ক্যাম্প। এই ক্যাম্পে ডাক পাওয়া ২৯ ক্রিকেটার হলেন সালমা খাতুন, রুমানা আহমেদ, লতা মণ্ডল, আয়েশা রহমান, জাহানারা আলম, ফারজানা হক, খাদিজাতুল কুবরা, পান্না ঘোষ, নুজহাত তাসনিয়া, সুলতানা ইয়াসমিন বৈশাখী, আয়েশা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, শাহনাজ পারভীন, লিলি রানী বিশ্বাস, তিথি রানী সরকার, রিতু মণি, তাজিয়া আক্তার, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, সোহেলী আক্তার, সানজিদা ইসলাম, সাথিরা জাকির, শায়লা শারমিন, সাবিকুন নাহার, জান্নাতুল ফেরদৌসী, সুবর্ণা ইসলাম, নিগার সুলতানা, নাদিয়া আফরিন ও তমালিকা সুমনা।