খেলাঘরকে হারিয়ে আবাহনীর টানা দ্বিতীয় জয়
প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ৬ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে আবাহনী লিমিটেড।
রোববার বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৪৬ ওভার ৩ বলে ১৬১ রানে অলআউট হয়ে যায় খেলাঘর।
সর্বোচ্চ ৪৬ রান আরিফুল হকের। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রানে অপরাজিত থাকেন দশ নম্বর ব্যাটসম্যন মাসুম খান।
৩১ রানে ৩ উইকেট নিয়ে আবাহনীর সেরা বোলার আল-আমিন (২)। এছাড়া দুটি করে উইকেট নেন শামসুল আলম বাবু ও নাবিল সামাদ।
জবাবে ৩৭ ওভার ৩ বলে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আবাহনী।
৯৯ বলে চারটি করে ছক্কা ও চারে অপরাজিত ৭৯ রান করার সুবাদে ম্যাচ সেরা ইয়াসির আলী। ২৬ রানে অপরাজিত থাকেন গ্রেগরি স্মিথ। ২৬ রান আসে রিকি ওয়েসেলসের ব্যাট থেকে।
খেলাঘরের পক্ষে ফয়সাল হোসেন ২৬ রানে ২ উইকেট নেন।
৮ ম্যাচে দুই জয়ে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দশ নম্বরেই আছে আবাহনী। সমান খেলায় সপ্তম হারে ২ পয়েন্ট নিয়ে সবার নিচে আছে খেলাঘর।
