২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু আক্রান্ত সাকিবের ওয়ানডে সিরিজ শেষ

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন সাকিব আল হাসান। নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে তাই খেলতে পারবেন না বাংলাদেশের সেরা অলরাউন্ডার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2013, 06:45 PM

Updated : 25 Apr 2022, 07:27 PM

মঙ্গলবার বাংলাদেশ দলের ফিজিও বিভব সিং জানান, “রক্ত পরীক্ষায় সাকিবের ডেঙ্গু জ্বর নিশ্চিত হয়েছে। শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য আপাতত হাসপাতালে থাকতে হবে তাকে।”

রোববার জ্বরে পড়েন সাকিব। সোমবার অনুশীলন করেননি টেস্ট র‌্যাঙ্কিংয়ে সেরা ও ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় সেরা অলরাউন্ডার, বিশ্রামে ছিলেন।

জ্বর বেড়ে গেলে সোমবার রাত দশটার দিকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

২০১০ সালে নিউ জিল্যান্ডকে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ৪-০ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। বাংলাদেশের ক্রিকেটের অনন্য এই অর্জনে সবচেয়ে বড় অবদান ছিল সাকিবের। ১১ উইকেট নিয়ে ও একটি শতকসহ ২১৩ রান করে সিরিজ সেরা হয়েছিলেন তিনি।