হাসপাতালে সাকিব
নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডের আগের দিন বড় একটা ধাক্কা খেয়েছে বাংলাদেশ। তীব্র জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।
মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানড শুরু হবে বাংলাদেশ সময় বেলা দেড়টায়।
চোটের কারণে সোমবার দলের সঙ্গে অনুশীলন করেননি সাকিব। সংবাদ সম্মেলনে দলের অধিনায়ক মুশফিকুর রহিম জানান, জ্বরে ভুগছেন সাকিব। অবস্থা আরো খারাপের দিকে না যাওয়ার জন্য বিশ্রাম দেয়া হয়েছে তাকে।
বিসিবির প্রধান ক্রীড়া চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরীও জানিয়েছিলেন জ্বরে ভুগছেন সাকিব। তবে প্রথম ওয়ানডেতে তার খেলার ব্যাপারে আশাবাদী ছিলেন তিনি।
