২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম দুই ওয়ানডেতে বিশ্রামে স্টেইন

পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে ফাস্ট বোলার ডেল স্টেইনকে বিশ্রাম দিয়েছে দক্ষিণ আফ্রিকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2013, 09:42 PM

Updated : 23 Aug 2022, 07:09 PM

প্রথম দুই ম্যাচ হবে ৩০ অক্টোবর ও ১ নভেম্বর। বাকি তিন ম্যাচ ৬, ৮ ও ১১ নভেম্বর। ওয়ানডে সিরিজ শেষে দুটো টি-টোয়েন্টিও খেলবে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকা দলের ব্যবস্থাপক মোহাম্মদ মুসাজি বলেন, “প্রথম দুই ওয়ানডেতে স্টেইনকে বিশ্রাম দেয়া হয়েছে। সে দক্ষিণ আফ্রিকা ফিরে যাচ্ছে। দেশ থেকে ফিরে সিরিজের বাকি তিন ম্যাচ ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে সে দলের সঙ্গে যোগ দেবে।”

পায়ের পেশির চোট নিয়ে খেলেও দ্বিতীয় টেস্টে চার উইকেট নেন স্টেইন। ম্যাচটি ইনিংস ও ৯২ রানে জিতে দুই টেস্টের সিরিজ ১-১ সমতায় শেষ করে দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দল: এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), গ্রায়েম স্মিথ, হাশিম আমলা, কুইন্টন ডি কক, জেপি ডুমিনি, ফাফ দু প্লেসি, ইমরান তাহির, রায়ান ম্যাকলারেন, ডেভিড মিলার, মর্নে মরকেল, ওয়েইন পার্নেল, রবিন পিটারসন, ভার্নন ফিল্যান্ডার ও লনওয়াবো সোতসোবে।