সিরিজ জয়ের পুরস্কার পাচ্ছে অনূর্ধ্ব-১৯ দল
ওয়েস্ট ইন্ডিজ সফরে সিরিজ জিতে দেশে ফেরা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে পুরস্কার দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলকে ৪-৩ ব্যবধানে হারিয়ে ৭ ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে বৃহস্পতিবার সকালে দেশে ফেলে তরুণ ক্রিকেটারা। এরপর মিরপুর সাহারা-বিসিবি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে এলে এক অনুষ্ঠানে বিজয়ী দলকে ১০ লক্ষ টাকা পুরস্কার দেয়ার ঘোষণা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।
বোর্ড সভাপতি বলেন, “এই সফরে অনেকই আমাদের নজর কেড়েছে। এখান থেকে আগামী দিনে অনেকেই ‘এ’ দল আর জাতীয় দলে প্রতিনিধিত্ব করবে।”
বিজয়ীর টফি হাতে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান।
সিরিজ সেরার পুরস্কার জেতা মেহেদী জানালেন দলীয় প্রচেষ্টার ফসল এই সিরিজ জয়, “ওয়েস্ট ইন্ডিজে আমাদের স্পিনাররা খুব ভালো করেছে। আমাদের উপরের সারির ব্যাটসম্যানরা প্রায় সব ম্যাচে ভালো করছে। পেসাররা ভালো করেছে। সব মিলিয়ে দলীয় প্রচেষ্টায় এই জয়।”
ক’দিন পরই ফিরতি সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ। এখন থেকেই তার প্রস্তুতি নিতে চান মেহেদী।
“এখন আমাদের লক্ষ্য হোম সিরিজ, এশিয়া কাপ এবং অবশ্যই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজের টানা তিন হারের পর কিভাবে ঘূরে দাঁড়াতে হয় সেটা শেখেছি।”
