২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের তরুণদের সিরিজ জয়

ফাইনালের রূপ পাওয়া শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশের তরুণরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2013, 10:38 AM

Updated : 13 Oct 2022, 03:01 PM

সোমবার সপ্তম ওয়ানডেতে কম রানের লক্ষ্য দিয়েও বোলারদের নৈপুণ্যে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল জেতে ৬৭ রানে। সাত ম্যাতের ওয়ানডে সিরিজ বাংলাদেশ জিতলো ৪-৩ ব্যবধানে।

সিরিজের প্রথমটি হারলেও পরের তিনটি জিতে ৩-১ এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু এরপর টানা এই দুই হারে সিরিজে  ৩-৩ -এ সমতা আসে।

Image
বিজয়ীর টফি হাতে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান।

বিজয়ীর টফি হাতে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান।

Image
শেষ ম্যাচ জিতে ক্রিকেটারদের উচ্ছ্বাস।

শেষ ম্যাচ জিতে ক্রিকেটারদের উচ্ছ্বাস।

সোমবার গায়ানার জর্জটাউনের এভারেস্ট ক্রিকেট ক্লাব মাঠে সিরিজ নির্ধারণী ম্যাচটিতে টসে জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ।

উদ্বোধনী ব্যাটসম্যান সাদমান ইসলাম করেন সর্বোচ্চ ৪৮ রান। তাকে ভালোই সঙ্গ দেন জয়রাজ শেখ (২৬) ও উইকেটরক্ষক জসিমউদ্দিন (৩৩)।

প্রথম দুটি জুটিতে রান উঠলেও, এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় অতিথিরা। শেষের দিকে অধিনায়ক মেহেদী হাসান ২৮ রানের একটি কার্যকর ইনিংস খেলায় বাংলাদেশের রান দেড়শ' ছাড়ায়।

শেষ তিন ব্যাটম্যান শূন্য রানে আউট হলে ৪৪ ওভারে ১৬৮ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।

Image
জোনসকে বোল্ড করে নিহাদুজ্জামানের উদযাপন।

জোনসকে বোল্ড করে নিহাদুজ্জামানের উদযাপন।

Image
পুরণকে আউট করে লাফিয়ে উঠলেন নিহাদুজ্জামান।

পুরণকে আউট করে লাফিয়ে উঠলেন নিহাদুজ্জামান।

ব্যাট করতে নেমে বাংলাদেশের স্পিনারদের ঘূর্ণিবলে একের পর এক উইকেট হারায় স্বাগতিকরা।

১২ রানে ৫ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের মিডল ও লো অর্ডার ধ্বসিয়ে দেন বা হাতি স্পিনার মোহাম্মদ নিহাদুজ্জামান।

Image
ম্যান অব দ্য সিরিজ মেহেদী হাসান।

ম্যান অব দ্য সিরিজ মেহেদী হাসান।

Image
ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার হাতে মেহেদী হাসান।

ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার হাতে মেহেদী হাসান।

ম্যাচসেরা অধিনায়ক মেহেদী নেন ২৫ রানে চার উইকেট। ৩৩.৫ বলে ১০১ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিকদের জেরেমি সলোজানো করেন সর্বোচ্চ ৩৫ রান।

ব্যাটে-বলে অনবদ্য খেলার জন্য ম্যান অব দ্য সিরিজ হয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান।