২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ানডের দলে মাশরাফি, নাঈম

নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম দুটি ওয়ানডের দলে ফিরেছেন মাশরাফি বিন মুর্তজা ও নাঈম ইসলাম।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2013, 08:33 PM

Updated : 25 Apr 2022, 07:25 PM

বুধবার সন্ধ্যায় নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম দুটি ওয়ানডের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২৯ ও ৩১ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ দুটি হবে।

দ্বিতীয় বিপিএলের ফাইনালে চোট পাওয়ার পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা দেশসেরা পেসার মাশরাফি অনুমিতভাবে দলে ফিরেছেন। গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডে খেলেন তিনি। সেই সিরিজেই শেষ খেলা অলরাউন্ডার নাঈমও দলে ফিরেছেন।

দলে ফিরেছেন উদ্বোধনী ব্যাটসম্যান এনামুলক হকও। পরীক্ষার কারণে শ্রীলঙ্কা সফরের মাঝপথ থেকে ফিরে আসার পর আর ওয়ানডে খেলেননি তিনি।

দল থেকে বাদ পড়েছেন দুই পেসার রবিউল ইসলাম ও সাজেদুল ইসলাম এবং ব্যাটসম্যান জহুরুল ইসলাম।

প্রথম দুই ওয়ানডের বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), এনামুল হক, তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাসির হোসেন, আব্দুর রাজ্জাক, সোহাগ গাজী, রুবেল হোসেন, মমিনুল হক, নাঈম ইসলাম, মাশরাফি বিন মুর্তজা, শফিউল ইসলাম, জিয়াউর রহমান ও শামসুর রহমান।