বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২১৫ রান করে খেলাঘর।
সর্বোচ্চ ৬৯ রান আসে আরিফুল হকের ব্যাট থেকে। নিজামউদ্দিন রিপন ৩৯ ও আল-মাহমুদুল ইসলাম ৩৩ রান করেন।
৩৫ রানে ৩ উইকেট নিয়ে অধিনায়ক ফরহাদ রেজা দোলেশ্বরের সেরা বোলার।
জবাবে ৪৬ ওভার ১ বলে ১৬৮ রানে অলআউট হয়ে যায় দোলেশ্বর।
সর্বোচ্চ ৩৭ রান সাব্বির রহমান এবং দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান করেন আরমান হোসেন।
ব্যাটিংয়ের পর বল হাতেও সফল রিপন। ১৬ রানে ৫ উইকেট নিয়ে এই ডানহাতি মিডিয়াম পেসার খেলাঘরের জয়ের নায়ক।
টানা তৃতীয় ম্যাচে হেরে যাওয়া প্রাইম দোলেশ্বর ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে আপাতত লিগের ষষ্ঠ স্থানে আছে। প্রথম জয় পেলেও দুই পয়েন্ট নিয়ে ১২ দলের মধ্যে সবার নিচেই আছে নবাগত খেলাঘর।
কলাবাগান-কলাবাগান অ্যাকাডেমি
বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৮৯ রান করে কলাবাগান অ্যাকাডেমি।
৩৮ রানে ৫ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে যাওয়া কলাবাগান অ্যাকাডেমির ত্রাতা নুরুজ্জামান। ৮৫ রান করে অপরাজিত থাকেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান জাকারিয়া মাসুদের।
জবাবে ৩৯ ওভার ২ বলে ১৩৭ রানে অলআউট হয়ে যায় কলাবাগান।
ফরহাদ হোসেন ৪৪ ও মিঠুন আলী ৪৩ রান করলেও কলাবাগান ‘প্রতিবেশী’দের কাছে হার এড়াতে পারেনি।
বিজয়ী দলের পক্ষে ৩৭ রানে ৩ উইকেট নেন আসিফ হাসান।
সপ্তম ম্যাচে চতুর্থ জয়ে ৯ পয়েন্ট নিয়ে (একটি ম্যাচ পরিত্যক্ত) লিগের পঞ্চম স্থানে উঠে এসেছে কলাবাগান অ্যাকাডেমি।
সমান ম্যাচে পাঁচ পয়েন্ট সংগ্রহ করা কলাবাগানের অবস্থান নবম।