পরিচালক পদে লিপু ও সুজন মুখোমুখি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে পরিচালক পদে লড়ছেন দুই সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু ও খালেদ মাহমুদ সুজন।
এবার কাউন্সিলরদের ভোটে ২৩ জন পরিচালক নির্বাচিত হওয়ার কথা ছিল। ১৯ জনের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচন হবে চারটি পদে।
এনএসসি টাওয়ারের ষষ্ঠ তলার সভাকক্ষে ১০ অক্টোবর সকাল ১০টা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। সেদিনই প্রাথমিক ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন।
নিজে পরিচালক পদে নির্বাচন না করলেও জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কোটায় তিন পরিচালকের একজন হিসেবে বোর্ডে আসার ইঙ্গিত আগেই দিয়েছিলেন নাজমুল।
‘সি’’ ক্যাটাগরিতে ৪৪ ভোটারের ভোটে একজন পরিচালক নির্বাচিত হবেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর কোয়াব সাধারণ সম্পাদক দেবব্রত পাল নাম প্রত্যাহার করায় লড়াই হবে লিপু ও সুজনের মধ্যে।
‘বি’ ক্যাটাগরিতে ১২ জন পরিচালক নির্বাচিত হওয়ার কথা। মনোনয় প্রত্যাহার করার পর নির্বাচনে থাকা বারোজন বিনা প্রতিদ্বন্দ্বীতায় পরিচালক হতে যাচ্ছেন।
‘এ’ ক্যাটাগরি থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হওয়ার কথা। তার মধ্যে ঢাকা বিভাগের দু'টি ও রাজশাহীর একটি ছাড়া বাকি সাত পদে কোনো প্রতিদ্বন্দ্বী নেই।
