প্রথম টেস্টে বৃষ্টির আশঙ্কা
বৃষ্টির কারণে বিসিবি একাদশ-নিউ জিল্যান্ড তিন দিনের প্রস্তুতি ম্যাচে একটিও বল হতে পারেনি। ৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টকেও চোখ রাঙাচ্ছে বৃষ্টি।
চট্টগ্রাম আবহাওয়া অফিসের আশঙ্কা, বুধবার টেস্টের প্রথম দিনের খেলা বৃষ্টির কবলে পড়তে পারে।
রোববার সহকারী আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আরো তিন দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। ৯ অক্টোবর থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমতে থাকবে।”
রোববার সকাল ৯টা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় ১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে চট্টগ্রাম আবহাওয়া অফিস।
