২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তুতি ম্যাচ পরিত্যক্ত

অবশেষে বৃষ্টির কাছে হার মানলো ক্রিকেট। টানা দ্বিতীয় দিন বৃষ্টির কারণে মাঠ খেলার অনুপযোগী থাকায় শনিবার পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে বিসিবি একাদশ ও নিউ জিল্যান্ড দলের মধ্যে তিন দিনের প্রস্তুতি ম্যাচ।

অনীক মিশকাত অনীক মিশকাত

চট্টগ্রাম থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2013, 10:33 AM

Updated : 23 Aug 2022, 07:02 PM

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বৃষ্টিতে চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামের আউট ফিল্ডের বেশ কিছু জায়গায় পানি জমে যাওয়ায় প্রথম দিনের খেলা হয়নি। শুক্রবার রাতে আবার মাঝারি বৃষ্টির পর শনিবার সকালে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে, আবহাওয়া ও মাঠের পরিস্থিতি বিবেচনা করে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। টানা বৃষ্টির কারণে আউট ফিল্ডে পানি জমে যাওয়ায় শুক্রবার প্রথম দিন কোনো খেলা সম্ভব হয়নি। শনিবার বা রোববার মাঠের অবস্থার উন্নতির কোনো আভাস নেই। তাই শনিবার সকালে ম্যাচ পরিত্যক্তের ঘোষণা দেন ম্যাচ রেফারি আখতার আহমেদ।

বিসিবির সফর ব্যবস্থাপনা কমিটির সভাপতি গাজী আশরাফ হোসেন লিপু বলেন, “ম্যাচ রেফারি গ্রাউন্ডস স্টাফ ও ম্যাচ অফিসিয়ালদের সঙ্গে কথা বলে দুই দলের ম্যানজমেন্ট পরিস্থিতি বুঝিয়ে বলেছেন। দুই দলই পরিস্থিতি বুঝেছেন এবং সিদ্ধান্ত মেনে নিয়েছেন। আমরা চট্টগ্রামের ক্রিকেট ভক্ত ও সংগঠকদের জন্য দুঃখিত “

ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর বাংলাদেশ দল সকালে ও নিউ জিল্যান্ড দল দুপুরে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ইনডোরে অনুশীলন করে।

৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের আগে এটাই ছিল একমাত্র প্রস্তুতি ম্যাচ। চোটের কারণে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পাওয়া সাকিব আল হাসান ছিলেন এই ম্যাচের দলে।

পুরনো খবর:

মাঠের বদলে প্রস্তুতি ইনডোরে