২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারো বিসিসিআই সভাপতি শ্রীনিবাসন

তৃতীয় মেয়াদে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এন শ্রীনিবাসন। আরো এক বছরের জন্য বোর্ড প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2013, 04:49 PM

Updated : 26 Jul 2022, 03:04 PM

শ্রীনিবাসনের নির্বাচিত হওয়া নিয়ে অবশ্য কোনো সন্দেহ ছিল না। কারণ তিনিই ছিলেন একমাত্র প্রার্থী।

যদিও এখনই নতুন মেয়াদে দায়িত্ব বুঝে নিতে পারছেন না ৬৮ বছর বয়সী শ্রীনিবাসন। কারণ আইপিএলের স্পট ফিক্সিং নিয়ে মামলার চুড়ান্ত রায় না হওয়া পর্যন্ত ভারতের সর্বোচ্চ আদালত তার দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা জারি করেছে।

এর আগে বিহার ক্রিকেট কর্তৃপক্ষ বিসিসিআই প্রধান হিসেবে শ্রীনিবাসনের দায়িত্ব পালনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছিল। তাদের যুক্তি যেহেতু জনপ্রিয় ক্রিকেট লিগ আইপিএলে স্পট ফিক্সিং ও ম্যাচ পাতানোর সঙ্গে তার জামাই গুরুনাথ মিয়াপ্ননের সংশ্লিষ্ঠতার প্রমাণ পাওয়া গেছে সেহেতু সর্বোচ্চ ক্ষমতা শ্রীনিবাসনের হাতে থাকলে তার তদন্ত বা রায় নিরপেক্ষ হবে না।

আর তারই প্রেক্ষিতে গত শুক্রবার আদালত শ্রীনিবাসনকে পুন:মেয়াদে নির্বাচন করতে বাধা না দিলেও দায়িত্ব পালনের বেলায় ঐ রায় দেয়। সোমবার অবশ্য আবারো এর শুনানি হবে।

আইপিএলের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন রাঞ্জিব বিশাল। ২০১১ সালে ভারতের বিশ্বকাপজয়ী দলের ম্যানেজারের দায়িত্বে ছিলেন তিনি। ভোটাভুটিতে আইসিসি ও বিসিসিআইয়ের সাবেক সভাপতি জগমোহন ডালমিয়াকে হারিয়ে তিনি এই দায়িত্ব পান।

তাছাড়া বোর্ডের সচিব ও কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পেয়েছেন সঞ্জয় প্যাটেল ও অনিরুধ চৌধুরী।