মিসবাহই পাকিস্তানের টেস্ট অধিনায়ক
তার নেতৃত্ব নিয়ে ইদানীং অনেক সমালোচনা চললেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য মিসবাহ-উল-হকের অধিনায়কত্বের ওপরে আস্থা রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
১৪ অক্টোবর থেকে আবুধাবিতে প্রথম টেস্ট এবং ২৩ অক্টোবর থেকে দুবাইয়ে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে। টেস্ট সিরিজ শেষে পাঁচটি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা।
