আহমেদাবাদে বৃষ্টির তাণ্ডব
ভারী বৃষ্টিতে আহমেদাবাদে পণ্ড হয়ে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফির তৃতীয় দিনের দুটি ম্যাচই।
লায়ন্স ও পার্থ স্করচার্সের মধ্যে দিনের প্রথম খেলাটির টস করা সম্ভব হলেও একই গ্রুপের অর্থাৎ ‘এ’ গ্রুপের দ্বিতীয় খেলাটির টস করাও সম্ভব হয়নি। দ্বিতীয় খেলার দুই প্রতিপক্ষ ছিল মুম্বাই ইন্ডিয়ান্স ও ওটাগো ভোল্টস।
১ খেলায় ৪ খেলায় পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে রাজস্থান রয়্যালস। ২ খেলায় ২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে মুম্বাই। ১ ম্যাচ শেষে লায়ন্স, ওটাগো ও স্করচার্সের পয়েন্টও ২।
মঙ্গলবার মোহালিতে ‘বি’ গ্রুপের দুটি খেলা। প্রথম খেলায় ব্রিসবেন হিটসের প্রতিপক্ষ টাইটানস। দ্বিতীয় খেলায় ত্রিনিদাদ ও টোবাগোর মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদ।
