তৃতীয় ওয়ানডেও বৃষ্টিতে পরিত্যক্ত
প্রথমটির মতো ইংল্যান্ড-অস্ট্রেলিয়া তৃতীয় ওয়ানডেও বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গেছে।
দ্বিতীয় ওয়ানডেতে জয় পাওয়ায় পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।
প্রথম ম্যাচে একটিও বল হতে না পারলেও বুধবার এজবাস্টনে খেলা শুরু হয়েছিল।
টস হেরে যাওয়া ইংল্যান্ড ১৫ ওভার ১ বল ব্যাট করার পর একটানা বৃষ্টিতে খেলা আর হতে পারেনি। সে সময় ৩ উইকেটে ৫৯ রানে দাঁড়িয়ে থাকা স্বাগতিক দল বেশ অস্বস্তিতে ছিল।
শনিবার কার্ডিফে চতুর্থ এবং তার দুই দিন পর সাউথহ্যাম্পটনের রোজ বৌলে পঞ্চম ও শেষ ওয়ানডে হবে।
