২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাশেজে অনিশ্চিত স্টার্ক

চোটের কারণে ফিরতি অ্যাশেজে অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্কের খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। পিঠের নিচের অংশে ব্যথা পেয়েছেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2013, 04:41 PM

Updated : 23 Aug 2022, 06:52 PM

ডাক্তারি পরীক্ষায় তার পিঠে বেশ বড় ধরণের চোট ধরা পড়েছে। যা তাকে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ঠেলে দিতে পারে। ফলে নভেম্বরের শেষে দেশের মাটিতে শুরু হওয়া ঐ অ্যাশেজে তার না খেলা প্রায় নিশ্চিত। সেরে উঠলে খেলতে পারেন সিরিজের শেষ ক'টি ম্যাচ

চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে চলমান পাঁচ ওয়ানডে সিরিজ বাদ দিয়ে দেশে ফিরে গেছেন বাঁহাতি এই পেসার। সিরিজের জন্য পূর্ব-ঘোষিত দলে ছিলেন তিনি। বৃষ্টির কারণে প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচ জিতে ১-০এ এগিয়ে গেছে অস্ট্রেলিয়া।