‘সন্দেহজনক’ বোলারদের নিয়ে উদ্বেগ
সন্দেহজনক বোলারদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের কয়েকজন কোচ।
কোনো বোলারের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ হলে রিপোর্ট করার দায়িত্ব মাঠের দুই আম্পায়ারের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আম্পায়ার্স কমিটির মাধ্যমে সেই রিপোর্ট পৌঁছায় ক্রিকেট পরিচালনা বিভাগে।
জাতীয় দলের সাবেক স্পিনার আজহার হোসেন শান্টুর নেতৃত্বে ক্রিকেট পরিচালনা বিভাগের একটি কমিটি ঘরোয়া ক্রিকেটে সন্দেহজনক বোলারদের বিষয়টি দেখাশোনা করে।
প্রিমিয়ার ক্রিকেট লিগের ঐ কোচদের অভিযোগ, লিগের সন্দেহজনক বোলারদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হয় না। দীর্ঘসূত্রিতার কারণে অনেকেই পুরো মৌসুম খেলার সুযোগ পেয়ে যান। তাই এবার লিগের শুরু থেকেই সন্দেহজনক বোলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তারা।
