২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ. আফ্রিকা সফরের ক্যাম্পে ২০ নারী ক্রিকেটার

মেয়েদের দক্ষিণ আফ্রিকা সফরের প্রস্তুতি ক্যাম্প থেকে বাদ দেয়া হয়েছে ৯ জনকে। ক্যাম্পে এখন থাকা ২০ জনের মধ্য থেকে আগামী সপ্তাহে চূড়ান্ত দল ঘোষণা করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2013, 08:11 PM

Updated : 25 Apr 2022, 07:12 PM

দক্ষিণ আফ্রিকা সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল। গত বছর বাংলাদেশ সফরে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে ২-১ ব্যবধানে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা।

৯ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকায় পৌঁছাবে বাংলাদেশ দল। ১২, ১৪ ও ১৫ সেপ্টেম্বর পচেফস্ট্রমের সেনওয়েস পার্কে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে।

১৮ সেপ্টেম্বর রাস্টেনবার্গের অলিম্পিয়া স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং টিমের বিপক্ষে একটি ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ খেলবে অতিথিরা।

এরপর ২০ সেপ্টেম্বর বেনুনি, ২২ সেপ্টেম্বর জোহানেসবার্গ ও ২৪ সেপ্টেম্বর সেঞ্চুরিয়নে হবে তিনটি ওয়ানডে।

এখনো ক্যাম্পে রয়েছেন সালমা খাতুন, রুমানা আহমেদ, লতা মন্ডল, আয়েশা রহমান, জাহানারা আলম, ফারাজানা হক পিঙ্কি, খাদিজাতুল কুবরা, পান্না ঘোষ, নুজহাত তানিয়া, সুলতানা ইয়াসমিন বৈশাখী, লিলি রানী বিশ্বাস, রিতু মণি, ফাহিমা খাতুন, শাহনাজ খাতুন, সাথিরা জাকির জেসি, সোহেলি আক্তার, তাজিয়া আক্তার, শায়লা শারমীন, শারমীন আক্তার সুপ্তা ও তিখি রানী সরকার।

পুরনো খবর:

প্রস্তুতি ম্যাচ খেললো বাংলাদেশের মেয়েরা