২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তুতি ম্যাচ খেললো বাংলাদেশের মেয়েরা

দক্ষিণ আফ্রিকা সফরের আগে প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছিলেন সালমা খাতুন। বুধবার মিরপুর সাহারা-বিসিবি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি মাঠে ২০ ওভারের দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2013, 07:16 PM

Updated : 23 Aug 2022, 06:50 PM

ম্যাচ দু'টিতে ব্যাটিং খুব একটা ভালো হলেও বোলিং অনুশীলনটা ভালোই হয়েছে তাদের।

প্রথম ম্যাচে মেয়েদের বাংলাদেশ লাল দল ২১ রানে এবং দ্বিতীয় ম্যাচে মেয়েদের বাংলাদেশ সবুজ দল ৩ উইকেটে জেতে।

প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১১৬ রান করে লাল দল। সর্বোচ্চ ৩৪ রান সালমা খাতুনের। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান আসে আয়েশা রহমানের ব্যাট থেকে।

জবাবে পুরো বিশ ওভার ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ৯৯ রানের বেশি করতে পারেনি সবুজ দল। সর্বোচ্চ ২৬ রান রুমানা আহমেদের। ১২ রান করেন লতা মন্ডল।

সালমা ৩ উইকেট নেন ২২ রানে। এছাড়া জাহানারা আলম ও শায়লা শারমীন দুটি করে উইকেট নেন।

দ্বিতীয় ম্যাচেও টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৯৯ রান করে লাল দল। সর্বোচ্চ ২৮ রান শাহনাজ পারভীনের।

জবাবে আয়েশা আক্তারের ২৪ ও লতা মন্ডলের ১৭ রানের সুবাদে ৩ বল বাকি থাকতেই ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় সবুজ দল।

২১ রানে ৩ উইকেট নিয়ে সাবিকুন নাহার জেসমিন লাল দলের সেরা বোলার।

দক্ষিণ আফ্রিকা সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

পুরনো খবর:

মহিলা ক্রিকেটারদের ক্যাম্প শুরু