চ্যাম্পিয়ন্স লিগে খেলবেন টেন্ডুলকার
আইপিএলকে বিদায় জানালেও চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন শচীন টেন্ডুলকার। তাকে রেখেই এই প্রতিযোগিতার জন্য দল ঘোষণা করেছে মুম্বাই ইন্ডিয়ান্স।
আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ২০১১ সালে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছিল।
আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ভারতে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে খেলবেন রাহুল দ্রাবিড়ও। রাজস্থান রয়্যালসের অধিনায়ক দ্রাবিড়ের এটাই হয়তো শেষ টুর্নামেন্ট। আইপিএল শেষে চ্যাম্পিয়ন্স লিগ খেলে অবসর নেয়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি।
চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে খেলার কথা নিশ্চিত করেছেন শ্রীলঙ্কার ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারাও। তবে আইপিএলের দল সানরাইজার্স হায়দ্রাবাদে নয়, তিনি খেলবেন স্বদেশের কান্দুরাতা মেরুন্সে।
