ইংল্যান্ড সফরে শেষ পর্যন্ত জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। নাঈম ইসলামের অপরাজিত শতকের সুবাদে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ইংল্যান্ড লায়ন্সকে ৪ উইকেটে হারিয়েছে তারা।
ক্রীড়া প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
25 Aug 2013, 12:42 AM
Updated :
23 Aug 2022, 06:47 PM
তবে প্রথম দুই ম্যাচ হেরে যাওয়ায় আগেই সিরিজ হার নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের দ্বিতীয় সেরা দলের। এই সিরিজের আগে পাঁচটি প্রস্তুতি ম্যাচেও হার মেনেছে তারা।
শনিবার টন্টনের কাউন্টি গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ৩১৯ রান করে ইংল্যান্ড লায়ন্স। জবাবে ৪৯ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ‘এ’ দল।
আগের দুই ম্যাচে সাড়ে তিন শ’র বেশি লক্ষ্য তাড়া করতে নেমে ২০২ ও ১৯১ রানে হার মেনেছিল ‘এ’ দল।
শনিবারও দলীয় ৭ রানে অধিনায়ক জহুরুল ইসলামকে হারিয়ে শঙ্কায় পড়ে যায় তারা। তবে দ্বিতীয় উইকেটে ইমরুল কায়েসের (২৮) সঙ্গে ৫৮ ও নাঈমের সঙ্গে ১০৪ রানের জুটি গড়ে দলকে ২ উইকেটে ১৬৯ রানে পৌঁছে দেন রকিবুল হাসান (৭২)।
জয়ের জন্য শেষ ৯৪ বলে ১৫১ রান প্রয়োজন ছিল ‘এ’ দলের। পঞ্চম উইকেটে শামসুর রহমানের (২০ বলে ৩৫) সঙ্গে নাঈমের ৪০ বলে ৭৬ রানের জুটি সমীকরণটা অনেক সহজ করে দেয়।
১২১ রানে অপরাজিত নাঈমের ১০০ বলের ঝড়ো ইনিংসে ১৫টি চার ও দুটি বিশাল ছক্কা।
এর আগে প্রথম আট ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে রান করে তিন শ’র ওপরে নিয়ে যায় লায়ন্সকে। গ্যারি ব্যালেন্স ৮৭, জেমস ভিন্স ৬৪ ও জেমস টেইলর ৪৪ রান করেন।
৭০ রানে ৩ উইকেট নেন আল-আমিন।
সংক্ষিপ্ত স্কোর
:
ইংল্যান্ড লায়ন্স
: ৫০ ওভারে ৩১৯/৭ (কারবেরি ১৬, ভিন্স ৬৩, বাটলার ১৪, ব্যালেন্স ৮৭, রাইট ৩১, স্টোকস ১২, টেইলর ৪৪, জর্ডান ২৬*, ওভারটন ৫*; আল-আমিন ৩/৭০, রবিউল ২/৬০, রেজা ১/৫৩, সোহাগ ১/৭০)
বাংলাদেশ ‘এ’
: ৪৯ ওভারে ৩২৪/৬ (জহুরুল ৬, ইমরুল ২৮, রকিবুল ৭২, নাঈম ১২১*, এনামুল ৪, শামসুর ৩৫, জিয়া ৯, রেজা ১৪*; স্টোকস ৩/৭৪, ওভারটন ১/৩৪, ব্রিগস ১/৪৬, জর্ডান ১/৫২)
ইংল্যান্ড সফরে শেষ পর্যন্ত জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। নাঈম ইসলামের অপরাজিত শতকের সুবাদে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ইংল্যান্ড লায়ন্সকে ৪ উইকেটে হারিয়েছে তারা।
ক্রীড়া প্রতিবেদক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ০০:৪২, ২৫ আগস্ট ২০১৩ | আপডেট: ১৮:৪৭, ২৩ আগস্ট ২০২২