২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের জয়

জিম্বাবুয়ে সফরের শুরুটা ভালোই হলো পাকিস্তানের। প্রথম টি-টোয়েন্টিতে তারা সহজেই ২৫ রানে জিতেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2013, 09:15 PM

Updated : 23 Aug 2022, 06:46 PM

শুক্রবার হারারে স্পোর্টস ক্লাবে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ১৪ রানে নাসির জামশেদ ও ২১ রানে অধিনায়ক মোহাম্মদ হাফিজকে হারিয়ে অস্বস্তিতে পড়ে যায় পাকিস্তান।

তবে আহমেদ শেহজাদের ৫০ বলে ৭০ রানের আক্রমণাত্মক ইনিংসের সঙ্গে অভিষিক্ত শোয়েব মাকসুদ (১৬ বলে ২৬) ও শহীদ আফ্রিদির (১৬ বলে অপরাজিত ২৩) দুটো কার্যকর ইনিংস ৫ উইকেটে ১৬১ রান এনে দেয় অতিথিদের।

জবাবে ভুসি সিবান্দা (৩১) ও অধিনায়ক ব্রেন্ডন টেইলর (অপরাজিত ৩২) লড়াই করলেও ৫ উইকেটে ১৩৬ রানে থেমে যায় জিম্বাবুয়ে।

ব্যাটিংয়ের পর বল হাতেও সফল আফ্রিদি ২৫ রানে ৩ উইকেট নেন।


সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ২০ ওভারে ১৬১/৫ (শেহজাদ ৭০, জামশেদ ২, হাফিজ ৩, উমর ১৪, মাকসুদ ২৬, আফ্রিদি ২৩*, আনোয়ার ১০*; চাতারা ২/৩০, উৎসেইয়া ১/১৫, চিগুম্বুরা ১/৩০, মাসাকাদজা ১/৩৭)

জিম্বাবুয়ে: ২০ ওভারে ১৩৬/৫ (মাসাকাদজা ১৮, সিবান্দা ৩১, টেইলর ৩২*, উইলিয়ামস ৯, মারুমা ১০, চিগুম্বুরা ৬, ওয়ালার ১৪*; আফ্রিদি ৩/২৫, হাফিজ ১/১২, আনোয়ার ১/২১)

ম্যাচ সেরা: আহমেদ শেহজাদ।