বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএলে ম্যাচ পাতানো ও স্পট ফিক্সিংয়ের অভিযোগ অস্বীকার করেছেন ঢাকা গ্ল্যাডিয়েটর্সের পেসার মাহবুবুল আলম রবিন। অভিযুক্ত হিসেবে আকসুর কাছ থেকে চিঠি পাওয়ার কথা সাংবাদিকদের জানিয়েছেন তিনি।
ক্রীড়া প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
14 Aug 2013, 03:48 PM
Updated :
23 Aug 2022, 06:42 PM
মঙ্গলবার বিকালে হোটেল রেডিসনে আইসিসি ও বিসিবির যৌথ সংবাদ সম্মেলনে ৯ জনের বিরুদ্ধে বিপিএলের দ্বিতীয় আসরে ম্যাচ ফিক্সিং বা স্পট ফিক্সিংয়ে জড়িত থাকাসহ বিভিন্ন অভিযোগ আনে আইসিসির দুর্নীতি বিরোধী ও নিরাপত্তা ইউনিট (আকসু)।
বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রবিন সাংবাদিকদের জানান, তার বিরুদ্ধে গত ২ ফেব্রুয়ারি চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত চট্টগ্রাম কিংস এবং ১২ ফেব্রুয়ারি বরিশাল বার্নার্সের বিপক্ষে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের ম্যাচে ফিক্সিংয়ের অভিযোগ আনা হয়েছে।
কেউ তার বিরুদ্ধে ফিক্সিংয়ে জড়িত থাকার প্রমাণ দেখাতে পারবে না দাবি করে রবিন বলেন, “আগেও বলেছি, এখনো বলছি, ম্যাচ ফিক্সিং বা স্পট ফিক্সিংয়ের সঙ্গে আমি জড়িত নই। আমি সম্পূর্ণ নির্দোষ। নিজেকে নির্দোষ প্রমাণের জন্য আমি যথাসম্ভব সব কিছু করবো। আইনজীবীর সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ বিসিবিকে জানাবো।”
চট্টগ্রাম কিংসের বিপক্ষে ২ ফেব্রুয়ারির ম্যাচে ‘নো’ বল করেছিলেন রবিন। সেই ‘নো’ বলের কারণে তার স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার খবর গণমাধ্যমে আসে।
এ প্রসঙ্গে রবিন বলেন, “প্রায় তিন বছর পর আন্তর্জাতিক মানের ম্যাচ খেলতে নেমেছিলাম সেদিন। মাশরাফির (বিন মুর্তজা) বিকল্প খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলাম। সব মিলিয়ে খুব নার্ভাস ছিলাম। এটা ইচ্ছাকৃত ছিল না, পুরোপুরি দুর্ঘটনা ছিল। ইচ্ছা করে কোনো ‘নো’ বল করিনি।”
“চট্টগ্রামের বিপক্ষে মাত্র ৩ ওভার বল করেছিলাম। আর বরিশালের বিপক্ষে বলই করিনি। আমি কীভাবে ম্যাচ ফিক্সিং বা স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকতে পারি তা বুঝতে পারছি না। আকসুর সঙ্গে কথা বলার সময়ও ওরা আমাকে কোনো প্রমাণ দেখাতে পারেনি।”
ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকার স্বীকারোক্তি দেয়া মোহাম্মদ আশরাফুল রবিনের নাম বলেছেন বেশ কয়েক বার। আশরাফুল কেন তার নাম বলছেন জানতে চাইলে চারটি টেস্ট ও পাঁচটি ওয়ানডে খেলা রবিন বলেন, “তিনি কেন আমার নাম বলছেন জানি না। এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। তবে নিজেকে নির্দোষ প্রমাণ করার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী।”
নয় জনের মধ্যে রবিন সহ সাত জনের বিরুদ্ধে বিপিএলে ম্যাচ ও স্পট ফিক্সিংয়ের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। ট্রাইব্যুনালে দোষী প্রমাণিত হলে তাদের পাঁচ বছর থেকে সর্বোচ্চ আজীবন নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে।
সংবাদ সম্মেলনে কারো নাম প্রকাশ করেনি বিসিবি বা আকসু।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মঙ্গলবার সকালেই অভিযুক্তদের কাছে অভিযোগপত্র পাঠানো হয়েছে। দোষ স্বীকার অথবা নির্দোষ প্রমাণিত হওয়ার জন্য লড়বেন কিনা তা জানানোর জন্য ১৪ দিন সময় দেয়া হয়েছে অভিযুক্তদের।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএলে ম্যাচ পাতানো ও স্পট ফিক্সিংয়ের অভিযোগ অস্বীকার করেছেন ঢাকা গ্ল্যাডিয়েটর্সের পেসার মাহবুবুল আলম রবিন। অভিযুক্ত হিসেবে আকসুর কাছ থেকে চিঠি পাওয়ার কথা সাংবাদিকদের জানিয়েছেন তিনি।
ক্রীড়া প্রতিবেদক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ১৫:৪৮, ১৪ আগস্ট ২০১৩ | আপডেট: ১৮:৪২, ২৩ আগস্ট ২০২২