ইংল্যান্ডে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ও পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের উদ্বোধনী ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গেছে।
স্পোর্টস ডেস্ক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
06 Aug 2013, 12:27 AM
Updated :
23 Aug 2022, 06:40 PM
সোমবার হ্যাসলগ্রেভ মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৪২ ওভার ১ বলে ১৪৫ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।
শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৭৯/৭-এ পরিণত হওয়া বাংলাদেশের তরুণরা এক শ’র নিচে অলআউট হওয়ার শঙ্কায় পড়ে গিয়েছিল। তবে ৭ নম্বরে ব্যাট করতে নামা নাজমুল হোসেন শান্তর ৩০ ও ৯ নম্বরে ব্যাট করতে নামা রিফাত প্রধানের ২০ রান তাদের দেড় শ’র কাছাকাছি নিয়ে যায়।
পাকিস্তানের পক্ষে হুসেইন তালাত ও মোহাম্মদ আফতাব দুটি করে উইকেট নেন।
জবাবে পাকিস্তান ১৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৮ রান করার পর বৃষ্টি নামলে আর খেলা হতে পারেনি। ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে ফলাফল নির্ধারণের জন্য আরো তিন ওভার ব্যাট করতে হতো পাকিস্তানকে।
মেহেদি হাসান (২/৩) ও রিফাতের (২/৯) মারাত্মক বোলিংয়ে ২০ রানে ৪ উইকেট তুলে নিয়ে জয়ের স্বপ্ন দেখছিল বাংলাদেশ। কিন্তু বৃষ্টিতে সেই স্বপ্নের সলিল সমাধি!
শুক্রবার বাংলাদেশের দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষও পাকিস্তান। এর আগে মঙ্গল ও বুধবার পর-পর দুদিন মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড ও পাকিস্তান।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৪২.১ ওভারে ১৪৫ (সুমন ১৩, সাদমান ১৩, জয়রাজ ০, মুসাদ্দেক ১০, মেহেদি ২, জসিমউদ্দিন ১৭, নাজমুল ৩০, সায়েম ০, রিফাত ২০, জুবায়ের ০, মুস্তাফিজুর ১১*; হুসেইন ২/১৩, আফতাব ২/৩০, ফারহান ১/২৫, জাফর ১/২৮, নওমান ১/৩১)
পাকিস্তান অনূর্ধ্ব-১৯: ১৭ ওভারে ৩৮/৪ (সামি ৩, ইমরান ১, ইমাম ৯, হুসেইন ৮*, শায়ান ০, কামরান ১১*; মেহেদি ২/৩, রিফাত ২/৯)
ইংল্যান্ডে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ও পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের উদ্বোধনী ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গেছে।
স্পোর্টস ডেস্ক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ০০:২৭, ৬ আগস্ট ২০১৩ | আপডেট: ১৮:৪০, ২৩ আগস্ট ২০২২