২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দলকে সেমি-ফাইনালে নিতে চান সাকিব

টানা তিন ম্যাচ জিতেছে বার্বাডোজ ট্রাইডেন্টস। এর মধ্যে শেষ দুই ম্যাচে জয়ের নায়ক সাকিব আল হাসান। দলকে টুর্নামেন্টের সেমিফাইনালে নিয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদী ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের সেরা এই অলরাউন্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2013, 04:59 PM

Updated : 13 Oct 2022, 02:54 PM

পুরনো খবর:

বার্বাডোজের জয়ে আবারো ম্যাচসেরা সাকিব

শনিবার সন্ধ্যায় (বাংলাদেশ সময় রোববার সকাল) ৬ রানে ৬ উইকেট নিয়ে একাই ত্রিনিদাদ ও টোবাগোকে গুড়িয়ে দিয়েছেন সাকিব। নিয়েছেন দুটি ক্যাচও।

টি-টোয়েন্টির ইতিহাসে দ্বিতীয় সেরা বোলিং করে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নেয়ার পর সাকিব বলেন, “আমাদের সেমিফাইনালে যাওয়ার এখন ভালো সম্ভবনা আছে। আজ ভাগ্যও কিছুটা সহায়তা করেছে। টি-টোয়েন্টিতে তো রোজ রোজ ৬ উইকেট পাওয়া যায় না।”

ব্যাট হাতে তেমন সাফল্য না পেলেও প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর হয়ে উঠছেন বোলার সাকিব। টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা বোলিংয়ের পর সাকিব বলেন, “আমি ঠিক জায়গায় বল ফেলেছি। জানতাম উইকেট স্পিনারদের সাহায্য করবে। তাই বল বেশ ঘুরাতে পেরেছি।”

Image
ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার হাতে সাকিব

ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার হাতে সাকিব

ইংল্যান্ডে লিস্টারশায়ারের হয়ে ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টিতে খেলে মাত্র একদিন বিশ্রাম নিয়ে সেন্ট লুসিয়ার বিপক্ষে খেলেন ক্যারিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) উদ্বোধনী ম্যাচে। সেই ম্যাচে তেমন কিছু করতে না পারলেও পরের দুই ম্যাচে স্বরূপে ফিরেছেন সাকিব।

ক্যারিবীয় দ্বীপগুলো বেশ উপভোগ করছেন সাকিব, “এখানে (বার্বাডোজের ব্রিজটাউন কেনসিংটন ওভাল) তিনটি ম্যাচ খেলেছি। স্টেডিয়ামের পরিবেশ চমৎকার । আশা করি বাকি দ্বীপগুলোতেও এ রকম পরিবেশ থাকবে।”