২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিসিবি নির্বাচনের সময়সীমা ৯০ দিন

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন সভাপতি নির্বাচনের জন্য ৯০ দিনের সময়সীমা বেধে দিয়েছে ইসলামাবাদ হাই কোর্ট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2013, 05:35 PM

Updated : 23 Aug 2022, 11:12 AM

Image
নাজাম সেঠি

নাজাম সেঠি

সে পর্যন্ত নাজাম সেঠিকে ‘তত্ত্বাবধায়ক সভাপতি’ হিসেবে ঘোষণা করছে আদালত।

এর আগে পিসিবি চেয়ারম্যান পদে জাকা আশারাফকে নির্বাচনের প্রক্রিয়া স্থগিত করে আদালত। আর ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পান সেঠি।

তবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল পাকিস্তানের (টিআইপি) পক্ষ থেকে সেঠির এই নিয়োগ নিয়েও প্রশ্ন তোলা হয়। কারণ হিসেবে বলা হয়, ক্রিকেটের সঙ্গে সেঠির কখনোই তেমন কোন যোগাযোগ ছিল না।

প্রথমে আশরাফকে অনির্বাচিত ঘোষণা ও পরবর্তীতে সেঠিকে নিয়ে প্রশ্ন ওঠায় শনিবার ৩০ পাতার বিস্তারিত এক রায়ে এ সম্পর্কিত আদেশ দেয় আদালত।

নতুন চেয়ারম্যানের পদের জন্য বেশ কিছু যোগ্যতাও দিয়েছেন বিচারক। নতুন বোর্ড প্রধানকে অবশ্যই সাবেক ক্রিকেটার ও নুন্যতম স্নাতক ডিগ্রিধারী হতে হবে।

পুরনো খবর:

নাজাম সেঠির নিয়োগ ‘অসাংবিধানিক’!