২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিকি আর্থারের ক্ষতিপূরণ দাবি

নির্দিষ্ট সময়ের আগে চুক্তি ভঙ্গ করে বিদায় করে দেয়ায় ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) কাছে ৩৬ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন অস্ট্রেলিয়ার সাবেক কোচ মিকি আর্থার।

রয়টার্স

.

রয়টার্স

Published : 16 Jul 2013, 06:01 PM

Updated : 23 Aug 2022, 11:11 AM

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রথম বিদেশি কোচ আর্থার দুটো মারাত্মক অভিযোগও করেছেন। সিএ’র বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ এনেছেন এই দক্ষিণ আফ্রিকান। এবং জানিয়েছেন, অধিনায়ক মাইকেল ক্লার্কের বর্ণনা অনুযায়ী দলে শেন ওয়াটসনের প্রভাব নাকি ক্যান্সারের মতো!

অস্ট্রেলিয়ার টিভি চ্যানেল ‘সেভেন নিউজ’ এ সব কথা জানিয়েছে।

আর্থারের সঙ্গে সিএ’র ২০১৫ সাল পর্যন্ত চুক্তি থাকলেও অ্যাশেজ শুরু হওয়ার মাত্র ১৬ দিন আগে তাকে বরখাস্ত করার কথা জানিয়ে দেয়া হয়।

আর্থারের বাৎসরিক পারিশ্রমিক ছিল চার লাখ অস্ট্রেলীয় ডলার। পাশাপাশি বোনাস হিসেবে দুই লাখ ডলারের কিছু বেশি পেতেন তিনি। তাই সব মিলিয়ে তার আর্থিক ক্ষতি ৪০ লাখ ডলারের মতো।