গেমঅনের টাকা পাচ্ছে বিসিবি
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আয়োজনে সহযোগী গেমঅন স্পোর্টস ম্যানেজমেন্ট কাছ থেকে ১০ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।
বিসিবির দাবি অনুযায়ী গেমঅনের কাছে ১৯ কোটি টাকা পাওনা বোর্ডের। এছাড়া ফ্র্যাঞ্চাইজি খাতেও বিসিবির পাওনা ৪২ কোটি টাকা।
বিসিবিকে ব্যাংক গ্যারান্টি দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন গেমঅনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন গাঙ্গুলি। গত বৃহস্পতিবার ব্যাংক গ্যারান্টি পাওয়ার কথা জানান বিপিএল গভার্নিং কাউন্সিলের সদস্য সচিব আইএইচ মল্লিক।
এদিকে রোববার এক বৈঠকের পর গভার্নিং কাউন্সিলের সভাপতি আফজালুর রহমান সিনহা ও গেমঅনের সভাপতি এনায়েতুর রহমান বাপ্পী এক মাসের মধ্যে সব সমস্যা সমাধানের আশাবাদ জানিয়েছেন।
