২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই ম্যাচ নিষিদ্ধ ম্যাথিউস

ভারতের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ধীরগতির ওভার রেটের কারণে দুটো ওয়ানডের জন্য নিষিদ্ধ হয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2013, 07:26 PM

Updated : 23 Aug 2022, 11:09 AM

একই অপরাধে শ্রীলঙ্কার বাকি দশ ক্রিকেটারের ম্যাচ ফি’র ৪০ শতাংশ করে জরিমানা করেছেন ম্যাচ রেফারি ডেভিড বুন। ভারতের ইনিংসে নির্ধারিত সময়ের চেয়ে তিন ওভার পিছিয়ে ছিল শ্রীলঙ্কানরা।

নিষেধাজ্ঞার কারণে আগামী ২০ ও ২৩ জুলাই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম দুটি ওয়ানডে খেলতে পারবেন না ম্যাথিউস।